এক্সপ্লোর

বিশাখাপত্তনমে ভারতীয় দলের নেটে কোহলি-রোহিতদের বিরুদ্ধে বোলিং করতে দেখা যেতে পারে বুমরাহকে

খুব শীঘ্রই অনুশীলনের জন্য ভারতীয় দলের নেটে যোগ দেবেন পেস বোলার জসপ্রিত বুমরাহ। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই মেন ইন ব্লু ব্রিগেডের নেটে যোগ দেবেন তিনি। ভারতীর দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র পিঠের সমস্যার কারণে সম্প্রতি রিহ্যাবে ছিলেন।

নয়াদিল্লি: খুব শীঘ্রই অনুশীলনের জন্য ভারতীয় দলের নেটে যোগ দেবেন পেস বোলার জসপ্রিত বুমরাহ। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই মেন ইন ব্লু ব্রিগেডের নেটে যোগ দেবেন তিনি। ভারতীর দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র পিঠের সমস্যার কারণে সম্প্রতি রিহ্যাবে ছিলেন। চোট সারিয়ে কতটা সেরে উঠেছেন, তা বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে তাঁকে বোলিং করিয়ে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে,বুমরাহ বিশাখাপত্তনমে দলে নেটে যোগ দেবেন। কোহলি ও রোহিতের মতো বিশ্বমানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে পুরোদস্তুর বোলিংয়ের সময় তাঁর চোট সেরে ওঠার বিষয়টি যাচাই করে নেওয়া যাবে। এর থেকে ভালো পরীক্ষা আর হয় না। টিম ম্যানেজমেন্ট এখন চোট মোকাবিলার বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করেছে। এজন্যই এ ধরনের পদ্ধতি নেওয়া হয়েছে।নেটের লড়াইটা যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। টিম ম্যানেজমেন্ট ওই সিরিজগুলিতে বুমরাহকে ১০০ শতাংশ ফিট অবস্থায় দেখতে চাইছে। এর আগে জানা গিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে ভারতের দুই টেস্টের সিরিজের জন্য নিউজিল্যান্ড সফরের সময় দলে ফিরতে পারেন বুমরাহ। সূত্রের খবর, দলের সেরা বোলারদের নিয়ে কোনওরকম পরীক্ষানিরীক্ষার পথে হাঁটা যায় না। সেজন্যই পরামর্শ নেওয়ার জন্য বুমরাহকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আগামী বছরে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড সফর। ওই সফরের পরিকল্পনায় বুমরাহ অবিচ্ছেদ্য অঙ্গ। তাই টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে, নিউজিল্যান্ডে সম্পূর্ণ ফিট বুমরাহকে পেতে তাদের অপেক্ষায় থাকার ব্যাপারে আপত্তি নেই। আগামী ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে সিরিজ শুরু। ওই সিরিজেই বুমরাহর প্রত্যাবর্তন ঘটতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে ফেরানোর ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Match Fixing: ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া, নির্বাসিত হলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার
Kuldeep Yadav: বিশ্বজয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ যাদব, পাহাড়ের কোলে হচ্ছে অনুষ্ঠান
বিশ্বজয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ যাদব, পাহাড়ের কোলে হচ্ছে অনুষ্ঠান
Sachin Tendulkar: নির্বাচকরা তাঁকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, গুরুত্ব কমছে বুঝেই কি অবসর নেন সচিন?
নির্বাচকরা তাঁকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, গুরুত্ব কমছে বুঝেই কি অবসর নেন সচিন?
Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই নিজের পরবর্তী লক্ষ্যস্থির করে ফেলেছেন, কী বলছেন সূর্যকুমার?
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই নিজের পরবর্তী লক্ষ্যস্থির করে ফেলেছেন, কী বলছেন সূর্যকুমার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget