এক্সপ্লোর

Jasprit Bumrah Record : বুম বুমের মাথায় নতুন তাজ, ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম একশো উইকেট বুমরাহের

India Vs England : কেরিয়ারের ২৪ তম টেস্টে যে অনন্য নজির গড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

লন্ডন : জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মাথায় নতুন মুকুট। কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) টপকে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট শিকারের অনন্য নজির গড়লেন এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ওলি পোপকে সাজঘরে ফিরিয়ে যে নজির গড়লেন তিনি। ৩ বছর আগে ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া বুমরাহের এটি কেরিয়ারে ২৪তম টেস্ট ম্যাচ। কপিল দেব তাঁর কেরিয়ারের ২৫ তম টেস্টে ১০০ উইকেট দখলের নজির গড়েছিলেন। যে তালিকায় তার পরে রয়েছেন মহম্মদ সামি (২৯ টেস্ট), ইরফান পাঠান (২৯ টেস্ট)।

এমনিতে টেস্টে দ্রুততম একশো উইকেট দখলের ক্ষেত্রে ভারতীয় বোলারদের তালিকায় আট নম্বরে রয়েছেন ২৭ বছরের জসপ্রীত বুমরাহ। চতুর্থ টেস্টেও যাঁর সুযোগ না পাওয়া ঘিরে বিস্তর বিতর্ক, সেই রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন যে তালিকার শীর্ষে। কেরিয়ার শুরুর মাত্র ১৮ টেস্টের মধ্যেই অশ্বিন দখল করে নিয়েছিলেন ১০০ উইকেট। যার পরে তালিকায় রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০ উইকেট)। অনিল কুম্বলে (২১ টেস্ট), সুভাষ গুপ্তে (২২ টেস্ট), বি.এস চন্দ্রশেখর (২২ টেস্ট), প্রজ্ঞান ওঝা (২২) ও ভিনু মাঁকড় (২৩ টেস্ট)।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ভারতের জার্সিতে টেস্টসফর শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। জোহানেসবার্গে কেরিয়ারের প্রথম টেস্টে ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। সেই সিরিজে বুমরাহের ঝুলিতে উঠেছিল মোট ১৪ টি টেস্ট উইকেট। তারপর গত তিনবছরে ক্রমে ভারতের এক নম্বর পেস অস্ত্র হয়ে ওঠা 'বুম বুম' চোখধাঁধানো ২২.৬২ গড়ে পৌঁছলেন ১০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিতে। যার মধ্যে ছ'বার এক ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। আর সবথেকে চমকপ্রদ তথ্য হল, বুমরাহের ১০০ টেস্টের উইকেটের সিংহভাগই এসেছে বিদেশের মাটিতে। আরও সাফ করে বললে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে।

একঝলকে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি ভারতীয় বোলারদের তালিকা-

  • রবিচন্দ্রন অশ্বিন (১৮ টেস্ট)
  • এরাপল্লি প্রসন্ন (২০ উইকেট)
  • অনিল কুম্বলে (২১ টেস্ট)
  • সুভাষ গুপ্তে (২২ টেস্ট)
  • বি.এস চন্দ্রশেখর (২২ টেস্ট)
  • প্রজ্ঞান ওঝা (২২) 
  • ভিনু মাঁকড় (২৩ টেস্ট)
  • জসপ্রীত বুমরাহ (২৪ টেস্ট) (পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেট)
  • কপিল দেব (২৫ টেস্ট)
  • মহম্মদ সামি (২৯ টেস্ট)
  • ইরফান পাঠান (২৯ টেস্ট)

আরও পড়ুন-

মাঠে খেলছেন বিরাটরা, প্যাভিলিয়নে একা বসে অশ্বিন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরটি-পিসিআর রিপোর্টও পজিটিভ, ১০ দিন আইসোলেশনে রবি শাস্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget