এক্সপ্লোর

ENG vs IND 2021: মাঠে খেলছেন বিরাটরা, প্যাভিলিয়নে একা বসে অশ্বিন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ENG vs IND 2021: এই নিয়ে চলতি টেস্ট সিরিজে টানা ৪ টেস্টেই রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হল ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনারকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

ওভাল: ইংল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও প্রথম একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। এই নিয়ে চলতি টেস্ট সিরিজে টানা ৪ টেস্টেই রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হল ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনারকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শেষবার ভারতীয় দলের জার্সিতে টেস্টে অশ্বিনকে প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে নেমেছিলেন অশ্বিন। 

 

চলতি সিরিজে ভারতের ২০ সদস্যের স্কোয়াডে নাম ছিল অশ্বিনের। কিন্তু ভারতের এই তারকা স্পিনারকে ছাড়়াই পরপর প্রতিটা টেস্টে খেলতে নেমেছে বিরাট বাহিনী। চতুর্থ টেস্ট যেই মাঠে খেলা হচ্ছে সেখানে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরও কেন অশ্বিনকে খেলানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। 

এই টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ রান করেন শার্দুল ঠাকুর। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫০ রান। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ইংল্যান্ডের হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৮১ রান করেন অলি পোপ। ক্রিস ওকস করেন ৫০ রান। জনি বেয়ারস্টো ৩৭, মইন আলি ৩৫ রান করেন। ভারতীয় দলের হয়ে উমেশ যাদব ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। 

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪৬৬ রান করে। সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। অপর ওপেনার কে এল রাহুল করেন ৪৬ রান। চেতেশ্বর পূজারা ৬১, অধিনায়ক বিরাট কোহলি ৪৪, উইকেটকিপার ঋষভ পন্থ ৫০, শার্দুল ঠাকুর ৬০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস তিনটি এবং অলি রবিনসন ও মইন আলি দু’টি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন ও জো রুট একটি করে উইকেট নেন। 

শেষদিকে অশ্বিনের না থাকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা এখন দেখার। কারণ শেষ দিনে পিচে ভাঙন ধরেছে, এই পরিস্থিতিতে অশ্বিন একটা বড় ফ্যাক্টর হতে পারতেন বলেই মনে করছেন সবাই।

সেরা শিরোনাম

IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
Cristiano Ronaldo: ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
FIFA World Cup 2026: নরওয়ে ম্যাচে কি শুরু থেকেই খেলবেন নেইমার? কী বার্তা দিলেন আনচেলোত্তি?
নরওয়ে ম্যাচে কি শুরু থেকেই খেলবেন নেইমার? কী বার্তা দিলেন আনচেলোত্তি?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget