এক্সপ্লোর

রঞ্জি ট্রফিতে পেসার হিসেবে এক মরসুমে সর্বোচ্চ উইকেট, ডোডা গণেশের ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন জয়দেব উনাদকাট

ফাইনালে বাংলার পেসার ঈশান পোড়েলের সঙ্গে উনাদকাটের লড়াই দেখা যাবে।

রাজকোট: রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার মুখোমুখি হচ্ছে সৌরাষ্ট্র। গুজরাতকে ৯২ রানে হারিয়ে পরপর দু’বার ফাইনালে উঠল সৌরাষ্ট্র। এই জয়ে বিশেষ অবদান রাখলেন অধিনায়ক জয়দেব ইনাদকাট। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিলেন এই বাঁ হাতি পেসার। সেইসঙ্গে তিনি রঞ্জি ট্রফিতে পেসার হিসেবে এক মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। সেমি-ফাইনাল পর্যন্ত এই মরসুমে ৬৫ উইকেট নেওয়া হয়ে গেল উনাদকাটের। তিনি কর্ণাটকের প্রাক্তন পেসার ডোডা গণেশের রেকর্ড ভেঙে দিলেন। ১৯৯৮-৯৯ মরসুমে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন গণেশ। তিনি নিয়েছিলেন ৬২ উইকেট। ২১ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন উনাদকাট। তাঁর সামনে রঞ্জি ট্রফিতে এক মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার সুযোগও রয়েছে। ২০১৮-১৯ মরসুমে ৬৮ উইকেট নিয়েছিলেন আশুতোষ আমন। ফাইনালে বাংলার বিরুদ্ধে চার উইকেট নিলেই নতুন রেকর্ড গড়বেন উনাদকাট। একইসঙ্গে তিনি লক্ষ্মীপতি বালাজি ও অনিকেত চৌধুরীর পর তৃতীয় বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে এক মরসুমে সাতবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর তিনশোর বেশি উইকেট নেওয়া হয়ে গিয়েছে। বুধবার পার্থিব পটেল-চিরাগ গাঁধীর জুটিতে ১৫৮ রান গুজরাতের জয়ের আশা জাগিয়েছিল। পার্থিবকে (৯৩) ফিরিয়ে এই জুটি ভেঙে দেন সৌরাষ্ট্রের অধিনায়ক। এরপর তিনি চিরাগকেও (৯৬) ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়ে যায় গুজরাত। ফলে ৯ তারিখ থেকে রাজকোটে শুরু হতে চলা ফাইনালে বাংলার পেসার ঈশান পোড়েলের সঙ্গে উনাদকাটের লড়াই দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget