এক্সপ্লোর

Jeev Milkha Singh on social Media: "একটি মিলিটারি ভ্যানে জওয়ানরা এসে বাবাকে স্যালুট করলেন, এটা ভুলতে পারব না"

কোভিড সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কিংবদন্তি মিলখা সিংহর। কিছুদিন আগে মা-কেও হারিয়েছেন গল্ফার তথা মিলখা-পুত্র জীব। পর পর বাবা-মাকে হারানোর পর ট্যুইটারে বাবাকে নিয়ে গর্বের কথা লিখলেন জীব।

নয়া দিল্লি : কিংবদন্তির পুত্র। তিনি নিজেও বড় গল্ফার। পর পর বাবা-মাকে হারিয়ে ভেঙে পড়েছেন জীব মিলখা সিংহ। এবার ট্যুইটারে বাবা মিলখা সিংহকে নিয়ে নিজের গর্বের কথা লিখলেন জীব।

ট্যুইটারে তিনি লিখেছেন, বাবার শেষকৃত্যের কথা সেরকম মনে করতে পারছি না। কিন্তু, একটা দৃশ্য আমি কখনই ভুলব না। একটি মিলিটারি ভ্যান এল। গাড়ি থেকে জওয়ানরা নামলেন। তার পর বাবাকে স্যালুট জানালেন। ভারতীয় সেনার উপর চির কৃতজ্ঞ মিলখা পরিবার। তাদের আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই।

অপর একটি ট্যুইটে জীব লিখেছেন, বাবা-মাকে হারিয়েছি। সবথেকে আবেগের বিষয় হচ্ছে, মানুষের কাছ থেকে আমরা এমন হাজার হাজার মেসেজ পাচ্ছি যাতে মনে হচ্ছে, তাঁরা যেন নিজেদের কাউকে হারিয়েছেন। এই সময়ে পাশে দাঁড়ানোয় বাবার সব ফ্যান ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ।

করোনা আক্রান্ত হয়েছিলেন মিলখা সিংহ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৩০ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হয়নি মিলখা সিংহর। স্ত্রীর প্রয়াণের এক সপ্তাহের মধ্যেই তিনিও প্রয়াত হলেন। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়।

প্রসঙ্গত, ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। রোম অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেকেন্ডের ভগ্নাংশে পিছিয়ে গিয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় তাঁর।

গত ১৩ জুন করোনায় মৃত্যু হয় মিলখা সিংহর স্ত্রী তথা ভারতীয় মহিলা ভলিবল টিমের প্রাক্তন অধিনায়ক নির্মল মিলখা সিংহর। বয়স হয়েছিল ৮৫ বছর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget