এক্সপ্লোর

Joe Root Record: ভাঙলেন ভনের রেকর্ড, সাফল্যের নিরিখে ইংল্যান্ডের সর্বকালের সেরা অধিনায়ক রুট

ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ২৭টি টেস্ট জেতার রেকর্ড এখন এককভাবে রুটের দখলে।

হেডিংলে: সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড। শনিবার জো রুট মাঠ ছাড়লেন জোড়া স্বস্তি নিয়ে।

হেডিংলে টেস্টে ভারতকে এক ইনিংস ও ৭৬ রানে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ায় প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন। হেডিংলের জয় রুটের কাছে স্বস্তি। পাশাপাশি এই ম্যাচে জিতে অধিনায়ক হিসাবে দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়লেন জো রুট। হেডিংলে টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের সর্বকালের সফল টেস্ট অধিনায়ক হলেন রুট।

ভারত সফরে চেন্নাইয়ের প্রথম টেস্টে শেষবার এই ফর্ম্যাটে জিতেছিল ইংল্যান্ড। তার পরে ভারতের বিরুদ্ধে তিনটি টেস্টে হারতে হয় ইংরেজদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে গিয়েছিলেন রুটরা। একটি টেস্ট ড্র করলেও পরের টেস্টে হেরে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দু'টি টেস্টের একটি ড্র হয়। একটিতে জেতে ভারত। হেডিংলেতে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। আর সেই সঙ্গে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন রুট।

হেডিংলের জয়ের আগে টানা ৭টি টেস্টে (৫টি হার ও ২টি ড্র) জয় অধরা ছিল ইংল্যান্ডের। চেন্নাইয়ের শেষ ম্যাচে জয়ের সুবাদে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে মাইকেল ভনের রেকর্ড ভেঙে দিলেন রুট। তার আগে পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে ২৬টি টেস্ট জিতেছিলেন ভন। সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন রুট। এবার হেডিংলে টেস্ট জিতে ভনের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ২৭টি টেস্ট জেতার রেকর্ড এখন এককভাবে রুটের দখলে চলে এল।

ভন ৫১টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দল জেতে ২৬টি টেস্টে। রুট এই নিয়ে ৫৫টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেন। এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ড্রু স্ট্রস ও অ্যালেস্টেয়ার কুক। স্ট্রসের নেতৃত্বে ৫০টি টেস্টের মধ্যে ইংল্যান্ড জেতে ২৪টি ম্যাচে। অ্যালেস্টেয়ার কুকের নেতৃত্বে ৫৯টি টেস্টের মধ্যে ইংরেজরা জিতেছে ২৪টি টেস্ট ম্যাচে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget