এক্সপ্লোর

Josh Hazlewood on India vs Australia: বুমরাহকে ক্লান্ত করে দিতে পারলে সুবিধা অস্ট্রেলিয়ার, মনে করছেন হ্যাজেলউড

ভারতের পেস আক্রমণে বুমরাহর সঙ্গে আছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা। নতুন তারকা নবদীপ সাইনিও তাঁদের সঙ্গে থাকবেন। চোট কাটিয়ে ফিট হতে পারলে যোগ দেবেন অভিজ্ঞ ইশান্ত শর্মাও। সব মিলিয়ে দুর্দান্ত এক পেস আক্রমণ।

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুরুতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকলেও টেস্ট সিরিজই আকর্ষণের কেন্দ্রে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্ট ম্যাচ খেলবে ভারত। আর সেই সিরিজে ভারতের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে থাকবে যশপ্রীত বুমরাহর পারফরম্যান্সের ওপর। এখন থেকেই যা নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে অস্ট্রেলিয়া শিবিরও। চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি খেলেই পিতৃত্বকালীন ছুটিতে চলে যাবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দল কিছুটা শক্তি হারাবে। তবে বুমরাহ ভরসা হয়ে উঠতে পারেন ভারতীয় দলের। আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল বুমরাহর। এবারও তিনি যে ‘এক্স-ফ্যাক্টর’ হবেন সেটা মানছেন স্বয়ং অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড-ও। তবে হ্যাজেলউড পুরনো ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন। তাই ভারতীয় এই ফাস্ট বোলারের কার্যকারিতা কমানোর একটি উপায় খুঁজে বের করেছেন তিনি। তার মতে, বুমরাহকে ক্লান্ত করে তুলতে পারলেই সুফল মিলবে। ২০১৭-১৮ সালে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে ভারত ইতিহাস গড়েছিল। প্রথমবারের মতো সিরিজ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া থেকে। সেই সিরিজে ২১ উইকেট নিয়ে বুমরাহ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতের পেস আক্রমণে বুমরাহর সঙ্গে আছেন মহম্মদ শামি, উমেশ যাদবরা। নতুন তারকা নবদীপ সাইনিও তাঁদের সঙ্গে থাকবেন। চোট কাটিয়ে ফিট হতে পারলে যোগ দেবেন অভিজ্ঞ ইশান্ত শর্মাও। সব মিলিয়ে দুর্দান্ত এক পেস আক্রমণ। তবে হ্যাজলউড জানিয়েছেন, বুমরাহকেই নিয়েই তাঁদের চিন্তা। বলেছেন, ‘বুমরাহ সম্ভবত সবচেয়ে এগিয়ে। বোলিং অ্যাকশনের কারণেই সে আলাদা। সারাদিন একইরকম গতিতে বল করতে পারে। ওকে সামলানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন বলে যেমন উইকেট নিতে পারে, পুরনো বলেও কার্যকরী। আমাদের লক্ষ্য হল, অনেক ওভার বোলিং করাতে বাধ্য করতে হবে বুমরাহকে। প্রথম দুই টেস্টেই ওকে ক্লান্ত করে তোলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সুবিধা হতে পারে।’ গতবার দেশের মাটিতেই ভারতের কাছে হারের ক্ষত এখনো দগদগে অস্ট্রেলিয়ানদের মনে। হ্যাজেলউডের বিশ্বাস, সেই সিরিজ হারই এবার তাঁদের বাড়তি প্রেরণা দেবে। বলছেন, ‘অস্ট্রেলিয়া-ভারত লড়াইকে এখন অ্যাশেজের পাশেই রাখতে হবে। গতবার এখানে এসে সিরিজ জিতে ভারত এই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে। দেশের মাটিতে আমরা খুব বেশি হারি না। আগেরবারের পরাজয়ই এবার আমাদের প্রেরণা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget