এক্সপ্লোর

Karim Benzema: শেষ পর্যন্ত কি সৌদির ক্লাবেই যোগ দিতে চলেছেন বেঞ্জেমা?

Karim Benzema Update: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এক মরসুম খেলাও হয়ে গেল সিআর সেভেনের।

প্যারিস: শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথেই কি হাঁটতে চলেছেন করিম বেঞ্জেমা? এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু না গেলেও সৌদির ক্লাবেই হয়ত খেলতে আগামী মরসুমে দেখা যাবে ফরাসি স্ট্রাইকারকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে যে সৌদির ক্লাব আল ইতিহাদের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই ফুটবলারকে। এক সূত্র জানাচ্ছে যে বেঞ্জেমা না কি তিন বছরের জন্য সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এক মরসুম খেলাও হয়ে গেল সিআর সেভেনের। পিএসজি ছেড়ে মেসিকেও সৌদির ক্লাব বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে বলে খবর। তবে আর্জেন্তাইন তারকা আদৌ সৌদির ক্লাবে যাবেন কি না তা ঠিক নেই। অনেকেই বলছেন, তিনি হয়ত বার্সাতেই ফিরতে পারেন আবার। অন্যদিকে বেঞ্জেমাকেও না কি সৌদি আরবের ক্লাব আল ইতিহাদ ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জনের শুরু। 

রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।''

ম্যান সিটির ম্যাচে বিরুষ্কা

গত শনিবারই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এফএ কাপের ফাইনাল (FA Cup Final)। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে এবার ম্য়াঞ্চেস্টারের দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ দেখতে মাঠে সস্ত্রীক হাজির ছিলেন বিরাট। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখার সময় তোলা তাঁদের বেশ কিছু ছবিও ভাইরাল হয়। কোহলি ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ম্যাচের পর ম্যাঞ্চেস্টার সিটির তরফে নতুন দু'টি জার্সিও উপহারস্বরূপ দেওয়া হয়।

ওয়েম্বলিতে বসে ফুটবল ম্যাচ দেখার নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে কোহলি ভারত-পাকিস্তান ম্যাচের তুলনা টেনে আনেন। ম্যান সিটির (Man City) পোস্ট একটি ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, 'ভারত-পাকিস্তানের মতো বড় বড় ম্যাচগুলিতে মাঠের পরিবেশটা ঠিক যেমন থাকে, ব্রিটেনে ফুটবল ম্যাচগুলিতেও সমর্থকরা সেই পরিবেশেই খেলা দেখেন। এখানে অনুরাগীরা নিজেদের দলের জন্য যেভাবে গলা ফাটান, সমর্থন জানান, তা এক কথায় অনবদ্য।'

সেরা শিরোনাম

Cricketer Death: ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
Bengal Cricket: কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
Suryakumar Yadav: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
Syed Mushtaq Ali T20: শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget