এক্সপ্লোর

KKR vs RCB: রাসেল-ঝড় থামাতে বিশেষ পরিকল্পনা? বোলিং কোচের নির্দেশের অপেক্ষায় আকাশ

IPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির অন্তত প্রার্থনা করবে, বৃহস্পতিবার রাসেল-ঝড় যেন তাদের নাজেহাল করে দিতে না পারে।

সন্দীপ সরকার, কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে দুরন্ত রেকর্ড। এবারের আইপিএলে (IPL 2023) প্রথম ম্যাচে কেকেআর (KKR) হারলেও, তাঁর ১৯ বলে ৩৫ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কি ফের দেখা যাবে 'মাসল-রাসেল'কে?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির অন্তত প্রার্থনা করবে, বৃহস্পতিবার রাসেল-ঝড় যেন তাদের নাজেহাল করে দিতে না পারে। ঝড় ওঠার আগেই যেন তা রুখে দেওয়া যায়। আরসিবি কোচ মাইক হেসন হোক বা অধিনায়ক ফাফ ডুপ্লেসি, রাসেল যে কত বড় সুনামি হয়ে আছড়ে পড়তে পারেন, সে ব্যাপারে ওয়াকিবহাল প্রত্যেকেই।

আর সেই কারণে ম্যাচের দিন সকালে রাসেলকে নিয়ে আলাদা রণকৌশল তৈরি করতে বসবে আরসিবি শিবির।

বুধবার, ম্যাচের আগের দিন আরসিবি শিবিরের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন আকাশ দীপ। বাংলার পেসার ডুপ্লেসির দলের অন্য়তম অস্ত্র। নিজের ঘরের মাঠে আইপিএলে ঘরের দলের বিরুদ্ধে খেলতে নামবেন ডানহাতি পেসার।

রাসেলকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা হয়েছে? বিশেষ করে শর্ট বলে তাঁর দুর্বলতা কাজে লাগানোর কোনও কৌশল? এবিপি লাইভের প্রশ্নে আকাশ বললেন, 'বোলিং কোচের সঙ্গে আমাদের এ নিয়ে কথা হবে। প্রত্যেক ব্যাটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা হবে। রাসেলের জন্যও আলাদা পরিকল্পনা তৈরি হবে। কাল ম্যাচের আগে এ নিয়ে বৈঠক হবে। রাসেলের জন্যও পরিকল্পনা তৈরি হবে। সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করা হবে। আইপিএল এমন একটা ফর্ম্যাট, যেখানে এমন কোনও বল হয় না যেটা করলেই উইকেট আসবে। আমরা শুধু পরিকল্পনা করতে পারি আর সেই অনুযায়ী বল করতে পারি। রাসেলকে বল করা নিয়েও বসা হবে।'

প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়েছে আরসিবি। দাপট দেখিয়ে অভিযান শুরু করলেও, কোনওদিন আইপিএল ট্রফি পায়নি আরসিবি। তা নিয়ে কী চর্চা চলছে শিবিরে? আকাশ বললেন, 'চ্যাম্পিয়ন হওয়াটা কিছুটা ভাগ্যের ব্যাপারও। আমাদের দল গত ৪-৫ বছর ধরে ভাল খেলছে। গত তিনবার পরপর প্লে অফ খেলেছি আমরা। তবে ট্রফি না জেতা নিয়ে কী আর কথা হতে পারে। আমরা ভাল খেলায় গুরুত্ব দিচ্ছি। পদ্ধতি আমাদের হাতে আছে। ফলাফল তো আর আমাদের হাতে নেই। আমরা সে ব্যাপারেই মনোনিবেশ করছি। যেভাবে গত কয়েক বছর ধরে ক্রিকেট খেলে আসছি, সেভাবেই খেলে যেতে চাই। মনে হয়, কোনও না কোনওবার তো সাফল্য আসবেই।'

আরও পড়ুন: উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে গুজরাত শিবিরে যোগ দিলেন দাসুন শনাকা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget