এক্সপ্লোর

অধিনায়ক হিসেবে বিশ্বের দ্রুততম ১১ হাজার আন্তর্জাতিক রান সম্পন্ন কোহলির, ভাঙলেন পন্টিংয়ের রেকর্ড

পন্টিংকে টপকে যেতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১ রানের। এদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মাইলস্টোন অর্জন করেন ভারত অধিনায়ক।

মুম্বই: অধিনায়ক হিসেবে বিরাট কোহলির মুকুটে নয়া পালক। বিশ্বের দ্রুততম হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ১১ হাজার আন্তর্জাতিক রান সম্পন্ন করলেন তিনি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে টপকে গেলেন। শুক্রবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। পন্টিংকে টপকে যেতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১ রানের। এদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মাইলস্টোন অর্জন করেন ভারত অধিনায়ক। এই কৃতিত্ব অর্জন করতে সবচেয়ে কম সংখ্যক ম্যাচ নিয়েছেন কোহলি। মাত্র ১৬৯ তম আন্তর্জাতিক ম্যাচেই এই বিরল মাইলস্টোন পার করে ফেললেন তিনি। ভাঙলেন পন্টিংয়ের রেকর্ড। এতদিন অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান করার রেকর্ডের অধিকারী ছিলেন প্রাক্তন অজি তারকা ব্যাটসম্যান। এখানে বলে রাখা প্রয়োজন, একদিনের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে দ্রুত ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান সম্পন্ন করে ফেলেছেন কোহলি। গত বছর ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ওই কৃতিত্ব অর্জন করেন। ৩১ বছরের কোহলি ৮৪ টেস্টে ৭২০২ রান এবং ২৪২টি একদিনের ম্যাচে ১১৬০৯ রান করে ফেলেছেন। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাঁর গড় ৫০-এর ওপর। সেটাও একটা রেকর্ড। প্রসঙ্গত, মহেন্দ্র সিংহ ধোনির পর কোহলিই হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি তিন ফর্ম্যাটেই ১১ হাজার রান সম্পন্ন করলেন। বিশ্ব ক্রিকেটের তালিকায় কোহলি ষষ্ঠ। এর আগে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন রিকি পন্টিং, গ্রেম স্মিথ, স্টিফেন ফ্লেমিং, এমএস ধোনি ও অ্যালান বর্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zimbabwe Vs India Live: হারারের পিচে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্য়ান্স, কোনওমতে ১২৫ বোর্ডে তুলল জিম্বাবোয়ে
হারারের পিচে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্য়ান্স, কোনওমতে ১২৫ বোর্ডে তুলল জিম্বাবোয়ে
ZIM Vs IND: ময়ঙ্ক, প্রিন্সদের দাপুটে বোলিং, প্রথম টি-টোয়েন্টিতে ১২৫/৭ রান বোর্ডে তুলল জিম্বাবোয়ে
ময়ঙ্ক, প্রিন্সদের দাপুটে বোলিং, প্রথম টি-টোয়েন্টিতে ১২৫/৭ রান বোর্ডে তুলল জিম্বাবোয়ে
Messi Vozinha: নিজের খরচে ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনাল দেখিয়েছেন! স্পেনের কাছে হেরেও মন জিতলেন মেসি
নিজের খরচে ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনাল দেখিয়েছেন! স্পেনের কাছে হেরেও মন জিতলেন মেসি
WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে-কোথায়? ঘোষণা করে দিল ICC, কতটা সুযোগ রয়েছে ভারতের?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে-কোথায়? ঘোষণা করে দিল ICC, কতটা সুযোগ রয়েছে ভারতের?

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget