এক্সপ্লোর

অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রান, ধোনিকে ছাপিয়ে ‘বিরাট রাজত্ব’ কোহলির, জয়ে ‘পরিতৃপ্ত’

মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা।

বেঙ্গালুরু: ২০১৮-১৯ ক্রিকেট বর্ষে অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছিল, এখান থেকে সিরিজ জিতেই ফিরেছিল তারা।  হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভারতকে ৩-২-এ হারিয়ে দেশে ফিরেছিল ব্যাগি গ্রিন দল। এবারও সেই আশা নিয়েই এসেছিল তারা। সিরিজ শুরুর আগে রিকি পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল,  অস্ট্রেলিয়া জিতবে ২-১-এ। ফলাফল ২-১ হয়েছে ঠিকই তবে তা অস্ট্রেলিয়ার পক্ষে নয়। ওয়াংখেড়েতে ভারতকে ১০ উইকেটে হারিয়ে অজিদের বিজয় রথ এগিয় নিয়ে গিয়েছিল অ্যারন ফিঞ্চ এবং ডেভিভ ওয়ার্নার জুটি। এরপর রাজকোটে ভারতের কামব্যাক। ঘুরে দাঁড়াল বিরাট ব্রিগেড। আর সিরিজ নির্নায়ক ম্যাচে বেঙ্গালুরুতে কার্যত মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা।

ম্যাচ শেষে জয়ের নায়ক রোহিত শর্মা বলে গেলেন, “আমরা জানতাম আমাদের কীভাবে ব্যাট করতে হবে। আগের দুটো ম্যাচে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। কিন্তু, আজ যা প্রয়োজন ছিল তাই করেছি।” এদিন চোটের কারণে ওপেন করতে পারেননি ইনফর্ম শিখর ধবন। তবে তাঁর না থাকা এক বারের জন্যও অনুভব করতে দেয়নি রোহিত-বিরাট জুটি।  কে এল রাহুলের ফিরে যাওয়ার পর একশো রানের যুগলবন্দি। তারপর রোহিতের শতরান (১১৯)। বিরাটের অর্ধশতরান (৮৯)। আর শেষে শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংসের (৪৪*) দৌলতে ৭ উইকেটে জেতে ভারত।

সিরিজ সেরার পুরস্কার ও ট্রফি তুলে নেওয়ার আগে বিরাটও উপস্থাপককে বলে গেলেন, এই জয় তাঁর কাছে পরিতৃপ্তির। তাঁর কথায়, “শিখর না থাকার কারণে আমাদের একটা ভাল শুরুর প্রয়োজন ছিল।   নিজেদের খেলার ওপর আমাদের ভরসা ছিল। আর বিগত ৪-৫ বছর ধরে আমাদের দল যেভাবে পারর্ফম করছে আজও তাই করেছে। একজন দায়িত্ব ছাড়ার পর অন্যজন দায়িত্ব নিয়েছে।”

নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর অস্ট্রেলিয়াকেও হারাল ভারত। তবে শেষ জয়ের থেকে এই জয় আরও বেশি আনন্দের। কারণ, বিরাট নিজেও শিকার করে নিয়েছেন, গতবারের তুলনায় এই অজি দল ভাল। ব্যাটিং ও বোলিংয়ে আগের থেকে আরও কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়েছে বিরাটদের। আর সেকারণেই বিরাটের বক্তব্য, ‘স্যাটিসফাইং উইন’। প্রসঙ্গত, এদিন সিরিজ জয়ের সঙ্গে অধিনায়ক হিসেবে এক অনন্য নজিরও গড়েছেন বিরাট।

অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। এর আগে ১২৭ ইনিংসে ৫ হাজার করে এই বিরল কৃতিত্ব নিজের দখলে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ মাত্র ৮৭ ইনিংসেই ধোনিকে ছাপিয়ে গেলেন তিনি। এই তালিকায় বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনির পর রয়েছেন তিন কিংবদন্তী- রিকি পন্টিং (১৩১), গ্রেম স্মিথ (১৩৫) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১৩৬)।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget