এক্সপ্লোর

কোচ নির্বাচনে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে কোহলির, বলছেন সৌরভ

ডোপ কাণ্ডে পৃথ্বী শ-র নির্বাসন নিয়ে মন্তব্য করতে চাননি সৌরভ

কলকাতা: কোচ নির্বাচনে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে বিরাট কোহলির। বলছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ডের উপদেষ্টা কমিটি (সিএসি)-র সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। আগেরবার সৌরভ-সচিন তেন্ডুলকর-ভিভিএস লক্ষ্মণের কমিটির কোচ নির্বাচন নিয়ে জাতীয় ক্রিকেটমহলে ধুন্ধুমার বেধে গিয়েছিল। শোনা যায়, তখন রবি শাস্ত্রীকে কোচ হিসাবে দায়িত্বে রাখতে না চেয়েই সওয়াল করেছিলেন সৌরভ। এমনকী, সৌরভ বনাম শাস্ত্রী সরাসরি বাগযুদ্ধও বেধে গিয়েছিল। সেবারও স্পষ্ট হয়ে যায় যে, বিরাট নিজে কোচ হিসাবে শাস্ত্রীকেই চান। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে এবারও কোহলি জানিয়েছেন যে, কোচ হিসাবে শাস্ত্রীরই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা উচিত। সৌরভ বুধবার কোহলির মতামত প্রকাশ নিয়ে বলেছেন, 'ও দলের অধিনায়ক। ওর মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে।' এবার কোচ নির্বাচনের দায়িত্বে কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীকে নিয়ে গঠিত অ্যাড হক কমিটি। ডিসেম্বরে ভারতের মহিলা ক্রিকেট দলেরও কোচ বেছে নিয়েছিল যে কমিটি। গায়কোয়াড় বুধবারই জানিয়েছেন যে, কোহলি বা শাস্ত্রী কারও মতামতই গুরুত্ব পাবে না। তাঁরা কোচ নির্বাচন করবেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। সৌরভ অবশ্য গায়কোয়াড়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাননি। বলেছেন, 'প্রত্যেকেরই চিন্তাভাবনার পরিসর আলাদা। এ নিয়ে কিছু বলব না।' ডোপ কাণ্ডে পৃথ্বী শ-র নির্বাসন নিয়েও মন্তব্য করতে চাননি সৌরভ। বলেন, 'কাফ সিরাপের অনেকরকম কম্পোজিশন থাকে। পৃথ্বী শ-র ক্ষেত্রে ঠিক কী হয়েছে জানি না। সত্যিটা ঠিক কী জানি না বলে মন্তব্য করা ঠিক হবে না।' আইএফএ-র অনূর্ধ্ব ১৯ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সৌরভ। যে টুর্নামেন্টে মাঠের ঝামেলার জন্য ফাইনাল খেলা পণ্ড হয় ও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়। সৌরভ অবশ্য বলছেন, 'ম্যাচের ফলাফল হলেই ভাল হতো। সকলেই ম্যাচের ফলাফল দেখতেই মাঠে আসেন। তবে আইএফএ একটা সিদ্ধান্ত নিয়েছে আর সবাইকেই সেটা মানতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের আগে বেনজির ঘটনা, ইরাকের ফুটবলারকে বিমানবন্দরে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!
বিশ্বকাপের আগে বেনজির ঘটনা, ইরাকের ফুটবলারকে বিমানবন্দরে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!
Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
IND vs AFG Test Live: সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
IND vs AFG Test: পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত
পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget