এক্সপ্লোর

কোহলি, পূজারার শতরানে দারুণ শুরু ভারতের

বিশাখাপত্তনম: অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার শতরানের সৌজন্যে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। প্রথম দিনের শেষে কোহলিদের রান ৪ উইকেটে ৩১৭। অধিনায়ক ১৫১ এবং রবিচন্দ্রন অশ্বিন ১ রানে অপরাজিত। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। তবে শুরুতেই কোনও রান না করে লোকেশ রাহুল এবং দলের ২২ রানের মাথায় মুরলী বিজয় (২০) ফিরে যাওয়ার পর ভারতের অধিনায়কের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন স্বয়ং অধিনায়ক ও পুজারা। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ২ উইকেটে ৯২। পূজারা ৩৭ ও কোহলি ৩৫ রানে অপরাজিত ছিলেন। প্রাথমিক চাপ কেটে যাওয়ার পর দ্বিতীয় সেশনে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন কোহলি ও পূজারা। এরই মধ্যে খেলায় বিঘ্ন ঘটায় একটি কুকুর। চা পানের বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে হঠাৎই ঢুকে পড়ে কুকুরটি। সে মাঠের মধ্যে ছুটতে শুরু করে। পরিস্থিতি দেখে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি নিয়ে নেন। সেই সময় কোহলি ৯১ এবং পূজারা ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তৃতীয় সেশনে দু জনেই শতরান পূরণ করেন। পূজারা ১১৯ রান করে আউট হলেও, কোহলি অসাধারণ ব্যাটিং করছেন। দিনের শেষদিকে অজিঙ্ক রাহানে (২৩) আউট হয়ে গেলেও, প্রথম দিনটা ভারতেরই। dog17 ভারতের হয়ে এই টেস্টে অপ্রত্যাশিতভাবে অভিষেক হল অফ স্পিনার জয়ন্ত যাদবের। তিনি লেগ স্পিনার অমিত মিশ্রর বদলে প্রথম একাদশে এসেছেন। অভিজ্ঞ ওপেনার গৌতম গম্ভীরের বদলে যেমন দলে এসেছেন চোট সারিয়ে ফেরা রাহুল। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন চোট সারিয়ে দলে ফিরেছেন। ক্রিস উকসের বদলে তিনি প্রথম একাদশে এসেছেন। প্রথম দিনই তিন উইকেট নিয়ে ভারতকে ধাক্কা দিয়েছেন অ্যান্ডারসন। তবে কোহলিকে তিনি টলাতে পারেননি। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে রাজকোটে সিরিজের প্রথম টেস্টে গ্যালারি প্রায় শূন্য ছিল। বিশাখাপত্তনমে এই প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। মাঠে দর্শক আকর্ষণের জন্য অন্ধ্র প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম দিন বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করে। অন্ধ্র প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জি গঙ্গারাজু জানান, ৫,০০০ স্কুলছাত্রকে নিয়ে আসা হবে। দর্শকরা টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন। তাঁদের আশা, অন্তত ১০ হাজার দর্শক খেলা দেখতে আসবেন। আরও পড়ুন, মহিলাদের এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ!

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget