এক্সপ্লোর

কোহলির আগ্রাসন দলের শক্তি হয়ে উঠেছে, বলছেন সচিন

মুম্বই: বিরাট কোহলি যখন প্রথম ভারতীয় সিনিয়র দলের সদস্য হয়, তখনই ওর এই আগ্রাসী ক্রিকেটের ঝলক দেখতে পেয়েছিলেন তিনি। ধীরে ধীরে সেই ব্যাপারটা এখন গোটা দলে ছড়িয়ে পড়েছে। এমনই মন্তব্য করলেন সচিন তেন্ডুলকর। গত রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের ২০০ তম একদিনের ম্যাচ খেললেন কোহলি। সেই ম্যাচে ৩১ তম সেঞ্চুরি করে প্রাক্তন অসি ব্যাটসম্যান রিকি পন্টিংকে পিছনে ফেলেছেন। সেঞ্চুরি সংখ্যার বিচারে তাঁর আগে রয়েছেন একমাত্র সচিন। একদিনের ম্যাচে সচিনের রয়েছে ৪৯ টি শতরান। কোহলি সম্পর্কে মুগ্ধতা ঝরে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একশটি সেঞ্চুরির মালিকের গলায়। সচিন বলেছেন, দলে আসার পর থেকে ওর মনোভাবের কোনও পরিবর্তন হয়নি। প্রথম যখন দলে আসে, তখন ওর এই আগ্রাসী মানসিকতার ঝলক আমার নজরে পড়েছিল। অনেকেই হয়তো এই আগ্রাসী মেজাজ পছন্দ করত না। কেউ কেউ এর জন্যই সমালোচনা করে কোহলিকে। কিন্তু এখন ওর এই আগ্রাসনটাই ভারতীয় ক্রিকেটের একটা বড় শক্তি হয়ে উঠেছে। ওকে খুব বেশি পাল্টে যেতে হয়নি। বরং পাল্টে গিয়েছে ওর পাশের মানুষগুলো। সচিন আরও বলেছেন, কোহলির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে ওর পারফরম্যান্স ঝকঝকে হওয়ার সঙ্গে সঙ্গে। আর নিজেকে প্রকাশ করার স্বাধীনতা একজন ক্রিকেটারের কাছে খুব গুরুত্বপূর্ণ। বর্তমান ভারতীয় দলে দারুন ভারসাম্য রয়েছে বলে মনে করেন সচিন। দলে বেশ কয়েকজন স্পিনার ব্যাট করতে পারে। আবার কয়েকজন সিমারও ব্যাটটা করে দিতে পারে। রবিবারের ম্যাচে ভূবনেশ্বরের ব্যাটিংয়ের উদারহণ দিয়ে সচিন বলেছেন, বিদেশ সফরে ভূবি ও হার্দিক পান্ড্যর ব্যাটিং দলের ভারসাম্য বদলে দিতে পারে।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget