এক্সপ্লোর

অপরাজিত ৬৯ রান মণীশের, দিল্লিকে ৪ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি: শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। শেষ ওভারের প্রথম দুটি বলে কোনও রান করতে না পারেননি ওকস। তিনি আউটও হয়ে যান। ব্যাট করতে নামেন সুনীল নারাইন। তৃতীয় বলে তিনি ১ রান নেন।  মণীশ স্ট্রাইকে ফিরেই অমিত মিশ্রর ওভারের চতুর্থ বলে ছয় মেরে  নাইট শিবিরে স্বস্তি এনে দেন। পঞ্চম বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করেন তিনি।১ বল বাকি থাকতে ৪ উইকেটে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে জয়ী হল কলকাতা নাইট রাইডার্স।মণীশ ৪৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও তিনি। দিল্লি-জয়ের সুবাদে ৮ পয়েন্ট নিয়ে ফের লিগ-শীর্ষে নাইট রাইডার্স। এদিন টসে জিতে ব্যাটিং নেন জাহির খান। আর, শুরু থেকে দাপট সঞ্জু স্যামসনদের। স্যামসন ঝড় থামান উমেশ যাদব। আর, তিন উইকেট তুলে নিয়ে দিল্লির স্কোরের গতি কমান নেথান কুল্টার নাইল। রানরেটে রাশ টানেন সুনীল নারিনও। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৮ রানে থামে জাহির ব্রিগেড। জবাবে ইনিংসের ওপেনিংয়ে গ্র্যান্ডহমকে নিয়ে নামেন গম্ভীর। কিন্তু, উইকেটে টিকলেন না দু’জনের কেউই। চার রানে ফিরলেন উথাপ্পাও। ম্যাচ যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখনই ঘুরে দাঁড়ালেন দুই পোড় খাওয়া যোদ্ধা। ইউসুফ পঠান আর মণীশ পাণ্ডে। ইউসুফের ব্যাটে সহজাত স্ট্রোক প্লে। মণীশের ব্যাটে বুদ্ধির ঝলক। ৫৯ রানে পঠান যখন ফিরলেন তখন লড়ার মতো জায়গায় চলে গিয়েছে নাইট রাইডার্স। তবু, শেষ মুহূর্ত পর্যন্ত সূতোয় ঝুলেছে ম্যাচ। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ম্যাচ বের করে নিয়ে যান মণীশ। # সাত রান করে আউট সূর্যকুমার যাদব (১৭.৫ ওভার)। দলের ১৫২ রানে পঞ্চম উইকেটের পতন হয়। #ইউসুফ পাঠানের পর হাফসেঞ্চুরি মণীশেরও। ৩৭ বলে ৫০ রান মণীশ পান্ডের। # ৩৯ বলে ৫৯ রান করে আউট পাঠান। ১৪,৫ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেটের পতন নাইট রাইডার্সের। মণীশ ও পাঠানের চতুর্থ উইকেট জুটিতে যোগ হয় ১১০ রান। #এবারের আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি পাঠানের। ৩৫ বলে অর্ধশতরান পাঠানের। ১২.১ ওভারে ১০০ রান পূর্ণ করল নাইট রাইডার্স। ক্রিজে ইউসুফ পাঠান ও মণীশ পান্ডে।দুজনের জুটিতে ৮০-র বেশি রান উঠেছে। #৬.১ ওভারে ৩ উইকেটে ৫০ রান নাইট রাইডার্সের। #জাহির খানের বলে আউট গম্ভীর। ২.৫ ওভারে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে কলকাতা নাইট রাইডার্স।নাইট অধিনায়ক ১২ বলে ১৪ রান করে আউট। #রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল নাইট রাইডার্স।এদিন সুনীল নারাইনকে দিয়ে নয় গ্র্যান্ডহোমের সঙ্গে ওপেন করতে নামেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। কিন্তু প্রথম ওভারেই দলের ৫ রানের মাথায় ১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরে গেলেন রবিন উত্থাপ্পাও। ২ বলে ৪ রান করে দলের ১৯ রানে ফিরে যান তিনি। টসে জিতে ব্যাটিং নিয়ে ঝোড়ো মেজাজে দলের ইনিংস শুরু করেন দিল্লির দুই ওপেনার সঞ্জু স্যামসন ও এস বিলিংস। ৬.১ ওভারে দলের ৫৩ রানে বিলিংসকে ফেরান কলকাতার কোল্টার নিলে। ১৭ বলে ২১ রান করেন বিলিংস। এরপর উমেশ যাদবের বলে আউট অন্য ওপেনার সঞ্জু। ২৫ বলে ৩৯ রান করেন তিনি।৭.৫ ওভারে দলের ৬৩ রানে দিল্লির দ্বিতীয় উইকেটের পতন হয়। রান আউট শ্রেয়স আয়ার। ১৩.২ ওভারে ১৭ বলে ২৬ রান করে দলের ১০৬ রানের মাথায় ডাগ আউটে ফেরেন তিনি। করুণ নায়ারের সঙ্গে তাঁর জুটিতে ৪৩ রান যোগ হয়। শ্রেয়স ফেরার পরই আউট করুণ নায়ার। ইনিংসের ১৪.৬ ওভারে কোল্টার নিলের বলে ২৭ বলে ২১ রান করে ফেরেন নায়ার। দলের ১১০ রানে চতুর্থ উইকেটের পতন হয়। ১৯ ওভারে দিল্লির রান ৬ উইকেটে ১৫৭।শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দিল্লি করে ৭ উইকেটে ১৬৮ রান। শেষ ওভারে মরিসকে আউট করেন ওকস।  ৯ বলে ১৬ রান করেন তিনি। ইনিংসের শেষের দিকে দাপট ঋসভ পন্তের। ১১০ রানে চতুর্থ উইকেটের পতনের পর অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে পঞ্চম উইকেটে মাত্র ২.২ ওভারে ৩৫ রান যোগ করেন পন্ত। এরমধ্যে ম্যাথিউজের রান ৪ বলে ১। ১৪ বলে ৩৭ করে খেলছেন ঋসভ।১৭.২ ওভারে দলের ১৪৫ রানে  আউট ম্যাথিউজ। এরপর ১৬ বলে ৩৮ রান করে ফেরেন ঋসভ। তাঁকে আউট করেন কোল্টার নিলে। ১৮.১ ওভারে ১৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় দিল্লির। আইপিএলে আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারবেভিলসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক জাহির খান। দিল্লির দলে ফিরেছেন মহম্মদ শামি ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget