এক্সপ্লোর

Korean Open: ইন্দোনেশিয়ান জুটিকে হারিয়ে কোরিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাত্ত্বিক-চিরাগ জুটি

Korean Open 2023: ম্যাচের শুরুতে যদিও পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। প্রথম গেমে হেরে যান তারা। কিন্তু পরের দুটো গেমে একবারের জন্যও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পুলেল্লা গোপীচাঁদের ২ ছাত্র।

সোল: ব্যাডমিন্টনে ফের সাফল্য ভারতের ঝুলিতে। রবিবার পুরুষ ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে কোরিয়া ওপেন জয়ী ভারতের চিরাগ-সাত্বিক জুটি। পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় সাফল্য এনে দিলেন এই ২ ব্যাডমিন্টন তারকা। ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে চিরাগ-সাত্বিক হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর ও টুর্নামেন্টের শীর্ষবাছাই জুটি ফাজার আলফিয়ান-মহম্মদ রিয়ান আরদিয়ান্তোকে। 
 
ম্যাচের শুরুতে যদিও পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। প্রথম গেমে হেরে যান তারা। কিন্তু পরের দুটো গেমে একবারের জন্যও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পুলেল্লা গোপীচাঁদের ২ ছাত্র। চলতি বছর সাত্বিক-চিরাগদের ঝুলিতে চলে এল তৃতীয় খেতাব। সুইস ওপেন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়া ওপেন জিতে ফেললেন বিশ্বের তিন নম্বর জুটি। গত এপ্রিলে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে। এরপর ইন্দোনেশিয়ান ওপেনও জিতেছিলেন তাঁরা। 
 
ভারতীয় ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা মুখ এই মুহূর্তে চিরাগ ও সাত্বিক। ২ জনেই দেশের হয়ে অসংখ্য খেতাব জিতেই চলেছে প্রতিনিয়ত। এদিনের ম্যাচে আন্ডারডগ হিসেবেই যদিও নেমেছিল ২ জন। কিন্তু শেষ হাসি হাসেন তাঁরাই।
 
এশিয়ান গেমসে খেলতে পারে ভারত

আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করার পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল।  সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলকে। এশিয়ান গেমসে আদৌ ভারতীয় দল অংশ নিতে পারবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতীয় দলকে এশিয়ান গেমসের মঞ্চে দেখতে না পাওয়া গেল অনেকেই আশাহত, মর্মাহত হতেন। অবশেষে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে।

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তই নিয়েছিল আইওসি। প্রথমে ঠিক ছিল যে এশিয়ার দলগুলোর মধ্য়ে প্রথম আটে থাকতে পারলেই নাকি সুযোগ মিলবে টুর্নামেন্টে খেলতে নামার। দুদিন আগেই ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে উঠে এসেছে ভারত। এরপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে চেষ্টা করছিলেন যাতে আগামী বছর এশিয়া কাপের আগে এশিয়ান গেমসে ভারতীয় দল মাঠে নামতে পারেন। নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ। 

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget