এক্সপ্লোর

স্পিন-রিভার্স সুইংয়ের বিরুদ্ধে পরীক্ষা দিতে হয় মিডল অর্ডারকে, চাপও থাকে বেশি, বিরাট-স্মিথকে নিয়ে ওয়ার্নারের মত উড়িয়ে বলছেন লক্ষ্মণ-সিধু

বিতর্কে কোহলি-স্মিথরা পাশে পেয়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ-নভজ্যোৎ সিংহ সিধুদের মতো প্রাক্তন তারকাদের।

কলকাতা: ওপেনারদের সাফল্যই কি বিরাট কোহলি-স্টিভ স্মিথদের পায়ের তলার জমিটা শক্ত করে দেয়? যে ভিতের ওপর দাঁড়িয়ে পরে বোলারদের শাসন করেন তাঁরা! কী হতো, যদি ওপেনারদের ঢাল না থাকত, আর প্রতিপক্ষের সেরা বোলারদের শুরু থেকেই সামলাতে হতো কোহলি-স্মিথদের! তাহলে কি ক্রিকেটবিশ্বের সেরা দুই ব্যাটসম্যান হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারতেন তাঁরা? ডেভিড ওয়ার্নারের মন্তব্য ক্রিকেট বিশ্বে এরকম হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। শুরু হয়ে গিয়েছে জোর বিতর্কও। যে বিতর্কে কোহলি-স্মিথরা পাশে পেয়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ-নভজ্যোৎ সিংহ সিধুদের মতো প্রাক্তন তারকাদের। কী বলেছেন ওয়ার্নার? রোহিত শর্মার সঙ্গে ভিডিও চ্যাটে অস্ট্রেলিয়ার তারকা বলেছেন যে, তাঁরা, ওপেনারেরা নতুন বলের পালিশ তুলে দেন। শুরুর সময়টা পার করে দেন, যা কোহলি-স্মিথদের কাজ তুলনামূলকভাবে সহজ করে দেয়। আর সেই কারণেই বিশ্বসেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন কোহলিরা। যদিও ওয়ার্নারের এই মত সমর্থন করছেন না লক্ষ্মণ। হায়দরাবাদ থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে তিনি বললেন, ‘এটা হয়তো ওয়ার্নারের দৃষ্টিভঙ্গি। তবে ক্রিকেট টিম গেম। ১১জনের খেলা। ম্যাচ জিততে গেলে প্রত্যেকের অবদান জরুরি। হারলেও সকলে সমানভাবে দায়ী। ওপেনারদের জন্য মিডল অর্ডার বাড়তি সুবিধা পায় বলে মনে হয় না।’ লক্ষ্মণ নিজে টেস্টে মিডল অর্ডারে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন। ১৬টি সেঞ্চুরি করেছেন মিডল অর্ডারে ব্যাট করেই। যার মধ্যে রয়েছে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক ২৮১। তবে ওপেনিংও করেছেন তিনি। এবং ১৫টি টেস্টে ইনিংস ওপেন করে একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ২০০০ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্নদের সামলে ১৬৭ করেছিলেন। তারও দুবছর আগে যে ইডেন গার্ডেন্স তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি, সেই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রান করে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। সেটাও ছিল ওপেনার হিসাবে খেলে। আইপিএলে ওয়ার্নার যে দলের হয়ে খেলেন, সেই সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর লক্ষ্মণ। তিনি বলছেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সহজ বলে কিছু হয় না। ওপেনারদের নতুন বল খেলতে হয়। তবে মিডল অর্ডারকে পুরনো বলে স্পিন ও রিভার্স সুইং সামলাতে হয়। সেটাও ভীষণ চ্যালেঞ্জিং কাজ।’ সিধুর গলাতেও কার্যত একই সুর। বলে দিচ্ছেন, শুরুতে উইকেট চলে গেলে নতুন বল সামলাতে হয় মিডল অর্ডারকেই। সিধুর মত তাৎপর্যপূর্ণ কারণ, তিনি ওপেনার হিসাবে খেলে সাফল্য পেয়েছেন। তবে মিডল অর্ডারেও বহু ভাল ইনিংস খেলার নজির রয়েছে। যার মধ্যে অন্যতম, ১৯৮৮ সালে বেঙ্গালুরুতে জন রাইটের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১১৬। মনে করিয়ে দেওয়া যাক, সেই ম্যাচে সিধুকে সামলাতে হয়েছিল কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির বিষাক্ত সুইং। ওপেনিং নাকি মিডল অর্ডার, কোন পজিশনে ব্যাট করা বেশি কঠিন? ক্রিকেট ছাড়ার পর এখন সক্রিয়ভাবে রাজনীতি করেন। অমৃতসর থেকে মোবাইল ফোনে সিধু বললেন, ‘সব ম্যাচে কি ওপেনারেরা শুরুর এক ঘণ্টা কাটিয়ে দিতে পারে নাকি! ইনিংস তৈরি হোক বা কোনও লক্ষ্য তাড়া করা, মিডল অর্ডার ব্যাটসম্যানদের অনেক বেশি অঙ্ক কষে এগতে হয়। শুরুতে উইকেট পড়লে মিডল অর্ডারকেই নতুন বল সামলাতে হয়। তাছাড়া উপমহাদেশে স্পিন বা পুরনো বলে রিভার্স সুইং খেলতে হয় মিডল অর্ডারকে। সেটা ভুলে গেলে চলবে না।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget