এক্সপ্লোর

Greg Chappell : অর্থকষ্টে ভুগছেন গ্রেগ চ্যাপেল ! বন্ধুরা চালু করলেন অর্থ সংগ্রহের কাজ

Cricket News : অস্ট্রেলিয়ার হয়ে ৮৭ টেস্টে ২৪ সেঞ্চুরির মালিক গ্রেগ চ্যাপেলের দিন বেশ কষ্টেই কাটছে বলেই দাবি করেছেন তাঁর ঘনিষ্ট বন্ধুমহল।

মেলবোর্ন : অস্ট্রেলিয়ার ক্রিকেট কিবদন্তি গ্রেগ চ্যাপেল ভুগছেন প্রবল আর্থিক কষ্টে। শেষ বয়সে এসে সংসার চালাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হচ্ছে তাঁকে। ৭৫ বছরের প্রাক্তন ক্রিকেটারের শেষের জীবন যাতে ভালভাবে কাটে সেজন্য গোটা ঘটনা সামনে এনে ফান্ড রেইজিং (Fund Raising) তথা অর্থ জড়ো করার জন্য অনলাইনে আবেদন জানিয়ে এক পোর্টাল খুলেছেন গ্রেগ চ্যাপেলের বন্ধুরা।

ক্রিকেটীয় মাঠের বাইরে কোচিং করানোর ক্ষেত্রেও লম্বা কেরিয়ার গ্রেগের। ভারতীয় দলের কোচ থাকাকালীন ২০০৫ থেকে '০৭ সালের মাঝে একাধিক বিতর্কের কাঁটাও তাঁর সঙ্গী। ১৯৭০-৮০-র সময়ে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার অবশ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিন কেটে যাচ্ছে তাঁর। বরং চেনা মেজাজ বজায় রেখে 'ভিক্ষা' যে তিনি চাইছেন না, সেটা বুঝিয়ে দিতেও চেয়েছেন গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। 

যদিও তাঁর বক্তব্য, ক্রিকেট খেলেছি বলে যে এলাহিভাবে দিন কাটছে, এমনটা নয়। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ৮৭ টেস্টে ২৪ সেঞ্চুরির মালিক গ্রেগ চ্যাপেলের দিন বেশ কষ্টেই কাটছে বলেই দাবি করেছেন তাঁর ঘনিষ্ট বন্ধুমহল। শেষ বয়সে যাতে তিনি ভালভাবে থাকতে পারেন, সেজন্যই অর্থ সংগ্রহের কাজ শুরু করা হয়েছে বলেই জানাচ্ছেন তাঁরা। 

প্রসঙ্গত, আর্থিকভাবে পিছিয়ে থাকাদের জন্য দীর্ঘদিন ধরে চালু রয়েছে গ্রেগ চ্যাপেল ফাউন্ডেশন (Greg Chappell Foundation)। সেই সংস্থার মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারের মুখে অন্ন জোগানোর ব্যবস্থা করা হয়। প্রাক্তন অজি কিংবদন্তি ক্রিকেটারের নামে সংস্থাটির নামকরণ হলেও সেটা চালানোর ক্ষেত্রে তাঁর কোনও হাত নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি সংস্থাটি চালাতে যে অর্থ সাহায্য এসে পৌঁছয়, সেটির কোনও অঙ্কই গ্রেগ নিজের জন্য নেন না বলেই দাবি করেছেন তাঁর বন্ধুরা। 

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬ রান) টপকে অস্ট্রেলিয়ার (Australia) হয়ে টেস্ট ক্রিকেটে তৎকালীন সর্বোচ্চ রান করে ১৯৮৪ সালে ক্রিকেট ছেড়েছিলেন গ্রেগ চ্যাপেল (৭১১০ রান)। সময়ের সঙ্গে সঙ্গে যে রানের নজির টপকেছেন একাধিক অজি ব্যাটার। রিকি পন্টিংয়ের করা ১৩, ৩৭৮ রান এখনও অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। গ্রেগ সংখ্যার বিচারে আপাতত যে তালিকায় ১২ নম্বরে।                                                                                  

আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ইডেনে বিপত্তি!

সেরা শিরোনাম

IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget