এক্সপ্লোর

Lionel Messi Joins PSG: ২ বছরের চুক্তিতে প্যারিস সাঁ জারমাঁতে মেসি, দাবি ফরাসি সংবাদমাধ্যমের

ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যমে বলা হল, ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁতে ২ বছরের চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছেন মেসি।

প্যারিস: লিওনেল মেসির ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কি নির্ধারিত হয়ে গেল? ফরাসি সংবাদমাধ্যমের দাবি সত্যি হলে, হ্যাঁ। কারণ ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যমে বলা হল, ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁতে ২ বছরের চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছেন মেসি। আর্জেন্তিনার মহাতারকা শীঘ্রই পৌঁছতে পারেন প্যারিসে।

মঙ্গলবার এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন বলে জানিয়েছে তারা। দুই বছরের জন্য এই চুক্তি হওয়ার সম্ভাবনা। কিছু ক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছে যাবেন বলে দাবি ওই সংবাদমাধ্যমের।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। সেই সঙ্গে ফরাসি লিগের এই ক্লাবে রয়েছেন আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ তথা কোপা আমেরিকা ফাইনালে গোল করে দেশকে ট্রফি এনে দেওয়া অ্যাঙ্খেল দি মারিয়াও।

ইতিমধ্যেই দলের প্রাক্তন অধিনায়ক লিওনেল মেসিকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে দিয়েছে তাঁর বহুদিনের ক্লাব বার্সেলোনা। সেই অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখনও প্যারিস সাঁ জারমাঁয় মেসির যোগদানের খবরে গোটা ফুটবল বিশ্ব তোলপাড় হয়ে উঠেছিল। কিন্তু কোনও পক্ষ থেকেই কোনও ইঙ্গিত ছিল না। তারই মধ্যে আরও একটা খবর গোটা বিষয়টাকে আরও জটিল করে তুলেছিল। বার্সেলোনা নাকি আবারও লিও মেসিকে আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম লা পোর্তেরিয়া দাবি করেছিল, শেষ মুহূর্তে ফের মেসিকে পেতে ঝাঁপিয়েছে বার্সা। মঙ্গলবার সকালে নাকি তাঁর কাছে নতুন করে চুক্তিপত্রও পাঠানো হয়েছে বলে দাবি করেছিল কোনও কোনও মহল। তবে মেসি আদৌ এই চুক্তিপত্র নিয়ে মাথা ঘামিয়েছেন কি না, সেই ব্যাপারে এখনও কিছু জানতে পারা যায়নি। তবে বার্সেলোনার কয়েকজন কর্তা এখনও এই বিষয়টা নিয়ে ইতিবাচক রয়েছেন বলেই খবর।

তবে তাঁদের নিরাশ করে সম্ভবত প্যারিসে যেতে চলেছেন মেসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget