এক্সপ্লোর

Asian Games 2023: এশিয়ান গেমসে বক্সিয়ে ৭৫ কেজি বিভাগে রুপো নিশ্চিত করলেন লভলিনা

Lovlina Borgohain: চিনের লি দুবারের অলিম্পিক্স পদকজয়ী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেই টুর্নামেন্টেই লভলিনা ব্রোঞ্জ জিতেছিলেন। 

হাংঝৌ: এশিয়ান গেমসে   (Asian Games 2023) বক্সিংয়ে (Womens Boxing) পদক ভারতের ঝুলিতে। মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লভলিনা। ফাইনালে লড়াইয়ে তাঁকে হার মানতে হয় কঠিন লড়াই শেষে। প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একেবারে সেয়ানে সেয়ানে প্রতিদ্বন্দ্বীতা চলছিল। কিন্তু সেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে যান চিনের লি কিয়ান। দ্বিতীয় রাউন্ডে লভলিনাকে দাঁড়াতেই দেননি চিনের প্রতিদ্বন্দ্বী। ক্রমাগত পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে ৫-০ ব্যবধানে হারেন লভলিনা। তৃতীয় রাউন্ডেও চিনের প্রতিদ্বন্দ্বীই পয়েন্টের ব্য়বধানে এগিয়ে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে। উল্লেখ্য, চিনের লি দুবারের অলিম্পিক্স পদকজয়ী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেই টুর্নামেন্টেই লভলিনা ব্রোঞ্জ জিতেছিলেন। 

এর আগে অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেন তিনি। তবে ফাইনালে সোনা জয়ের লক্ষ্য পূরণ হল না তাঁর। তবে আগামী বছর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেছেন লভলিনা। 

এদিকে, পুরুষদের জ্যাভলিনে আজ নামতে চলেছেন ভারতের নীরজ চােপড়া। টোকিও অলিম্পিক্স ও চলতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসেও সোনা জয়ের লক্ষ্যে প্রবল দাবিদার নীরজ। গতকালই মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন অন্নু রানি (Annu Rani)। নিজের চতুর্থ প্রয়াসে ৬২.৯২মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর মরশুমের সেরা থ্রো। 

প্রতিযোগিতার শুরুটা কিন্তু একেবারেই মন্দ ভাবে করেননি অন্নু। নিজের প্রথম প্রয়াসে ৫৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়েই মরশুম সেরা ৬১.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এই থ্রোয়ের সুবাদেই শীর্ষস্থান দখল করে নেন তিনি। শ্রীলঙ্কার নাদিশা দিলশান এবং চিনের লিউ হুইহুই কড়া টক্কর দিচ্ছিলেন ভারতীয় অ্যাথলিটকে। দুইজনেই একসময় অন্নুকে পিছনে ফেলে দিয়েছিলেন। নাদিশা এবং লিউ যথাক্রমে ৬১.৫৭ মিটার ও ৬১.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেন। তবে নিজের চতুর্থ থ্রোয়েই শেষ শীর্ষস্থান দখল করে নেন তিনি। এক্ষেত্রে আর কেউ তাঁকে টপকাতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget