এক্সপ্লোর

D Gukesh vs Magnus Carlsen: গুকেশের কাছে পরাজয়, মানতে নারাজ? বিরক্তিতে দাবার বোর্ডেই ঘুষি ম্যাগনাস কার্লসেনের

D Gukesh Chess News: এদিনের ম্যাচে প্রথম থেকেই সাদা-কালো বোর্ডে আধিপত্য দেখিয়ে আসছিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার চালে গুকেশের উপর চাপ বাড়িয়ে তুলছিলেন তিনি।

নয়া দিল্লি: নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম দিনের পুনরাবৃত্তি হল না এবার। বরং এবার ভারতের ডি গুকেশের কাছে নাটকীয়ভাবে হারলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এর আগে গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দিয়েছিলেন কার্লসেন। কিন্তু নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে এমন হারের পর বিরক্তিতে দাবার বোর্ডেই ঘুষি মারলেন ম্যাগনাস কার্লসেন। স্বতস্ফূর্ত সেই আবেগের মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।                   

শুরুতে অবশ্য লড়াই সমানে-সমানেই চলছিল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন ভারতীয় দাবাড়ু। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়াচ্ছিলেন কার্লসেন। সেই সময়ও ঠান্ডা মাথায় দৃঢ়তার সঙ্গে নিজেকে ধরে রেখেছিলেন গুকেশ। ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলেই নিজের দানের ভুলেই কুপোকাত হন কার্লসেন। ৩৪ বছর বয়সি কার্লসেন নিজের কর্মে চরম বিরক্তি প্রকাশ করে ফেলে ৬৪ খোপের বোর্ডের উপরই। হারের পরই টেবিলে এক ঘুষি! যা দেখে কিছুটা হতবাক হয়ে পড়ে বিশ্ব দাবা গ্র্যান্ডমাস্টার।  

তবে এদিনের ম্যাচে প্রথম থেকেই সাদা-কালো বোর্ডে আধিপত্য দেখিয়ে আসছিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার চালে গুকেশের উপর চাপ বাড়িয়ে তুলছিলেন তিনি। তবে গোটা ম্যাচে শৃঙ্খলা-সংযমের পরিচয় দিয়েছেন গুকেশ। পাল্টা আক্রমণের মাধ্যমে সেই চাপ পাল্টা ফেরত দিয়েছেন তিনি।                                                      

নরওয়ে দাবায় এত বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাবায় কার্লসেনকে পরাজিত করেছে কোনও ভারতীয় কিশোর।  কার্লসেন খেলার বেশিরভাগ সময় নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু কয়েকটি দানের ভুলেই মুহূর্তে বদলে যায় খেলা। গুকেশ হাল ছাড়েননি। অবশেষে জয় পান তিনি। 

এদিন ভারতীয় দাবার জন্য এটি একটি স্মরণীয় দিন ছিল। কারণ অর্জুন এরিগাইসি চিনা গ্র্যান্ডমাস্টার ওয়েই ইয়িকে পরাজিত করেছিলেন। পর পর এই জয়, ভারতীয় দলকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছে। 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget