এক্সপ্লোর

Malinga as Bowling Coach: অস্ট্রেলিয়া সফরের জন্য় শ্রীলঙ্কার বোলিং কোচ লাসিথ মালিঙ্গা

সংক্ষিপ্ত এই চুক্তিতে আসন্ন অজি সফরের দলের বোলিং অ্যাটাক কীভাবে স্ট্র্যাটেজি সাজাবে, প্রতিপক্ষ দলের ব্যাটারদের বিরুদ্ধে কেমন রণকৌশল হবে সবই দেখবেন প্রাক্তন এই লঙ্কা ফাস্ট বোলার।

কলম্বো: সামনেই অস্ট্রেলিয়া সফর। আর সেই সফরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ নিযুক্ত হলেন লাসিথ মালিঙ্গা। সংক্ষিপ্ত এই চুক্তিতে আসন্ন অজি সফরের দলের বোলিং অ্যাটাক কীভাবে স্ট্র্যাটেজি সাজাবে, প্রতিপক্ষ দলের ব্যাটারদের বিরুদ্ধে কেমন রণকৌশল হবে সবই দেখবেন প্রাক্তন এই লঙ্কা ফাস্ট বোলার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, ''আমরা ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রীলঙ্কা ক্রিকেটের আগামী অস্ট্রেলিয়া সফরের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তী মালিঙ্গা অস্ট্রেলিয়ার আগামী সফরে জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন। মালিঙ্গা শ্রীলঙ্কার ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়কও।''

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর বিবৃতিতে মালিঙ্গা বলেছেন, ''আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। আমি নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উদগ্রীব হয়ে রয়েছি ওদের সঙ্গে কাজ করব ভেবে। নিজের অভিজ্ঞতা ওদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আশা করি অস্ট্রেলিয়ায় ছেলেরা ভাল পারফর্ম করবে।''

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অফস্পিনার দিলরুয়ান পেরেরা। ৩৯ বছরের এই লঙ্কা ক্রিকেটার তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ডকে। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ” শ্রীলঙ্কা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর ঘোষণা করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থাকে লেখা চিঠিতে দিলরুয়ান জানিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। তার ভবিষ্যৎ জীবনের জন্যে অনেক শুভকামনা রইল।''

দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন ২০০৭ সালে। জাতীয় দলের হয়ে এক দশকের বেশি খেলা তারকা অফস্পিনার জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০২১ সালের জানুয়ারি মাসে। বোলার ছাড়াও লোয়ার অর্ডারে পেরেরার ব্যাটের হাতও ছিল প্রশংসনীয়। শ্রীলঙ্কার হয়ে ৪৩টি টেস্টে ১৩০৩ রান সংগ্রহ করবার পাশাপাশি ১৬১টি উইকেট পেয়েছিলেন দিলরুয়ান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
FIFA World Cup: বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
FIFA World Cup 2026: সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget