এক্সপ্লোর

Manu Bhaker: এত সাফল্য পাব, এই উচ্চতায় পৌঁছব, কোনওদিন ভাবতেই পারিনি: মনু

Manu Bhaker Update: দেশের ফেরার পর থেকেই গত দেড় মাসে চারিদিক থেকে সংবর্ধনা পাচ্ছেন। ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান হিসেবে একই অলিম্পিক্সের মঞ্চে দুটো পদক জেতার নজির গড়েছিলেন মনু। 

নয়াদিল্লি: টোকিওতে পিস্তল বেইমানি করেছিল। কিন্তু প্যারিসে সেই আক্ষেপ দূর করে নিয়েছিলেন মনু ভাকের। শ্যুটিংয়ে একই অলিম্পিক্সের মঞ্চ থেে দুটো পদক জিতেছেন। দুটো ব্রোঞ্জ। কিন্তু পথটা এতটাও সহজ ছিল না। দেশের ফেরার পর থেকেই গত দেড় মাসে চারিদিক থেকে সংবর্ধনা পাচ্ছেন। ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান হিসেবে একই অলিম্পিক্সের মঞ্চে দুটো পদক জেতার নজির গড়েছিলেন মনু। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় মনু ঝুলিতে পোড়া পদকগুলোর ছবি পোস্ট করে লিখেছেন, ''আমি ১৪ বছর বয়স থেকে শ্যুটিং শুরু করেছিলাম। সেখান থেকে এত দ্রুত এই উচ্চতায় পৌঁছানো, কোনওদিনই এত সাফল্য পাব তা ভাবতে পারিনি। তাও আবার এত কম বয়সে। যখন কিছু একটা শুরু করবে, এটাই চেষ্টা করা উচিত যে সেই কাজে যেন নিজের সেরাটা দেওয়া যায়। সে যতই রাস্তা আরও কঠিন হোক না কেন।''

তিনি আরও লেখেন, ''নিজের লক্ষ্যে স্থির থাকা প্রয়োজন। প্রতিটা ছোট ছোট পদক্ষেপ একটা বড় সাফল্যের কারণ হয়ে উঠতে পারে।'' অলিম্পিক্সে সোনা জয়ই এখন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মনু। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manu Bhaker (@bhakermanu)

সম্প্রতি এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে প্যারিল অলিম্পিক্সে ইতিহাস গড়া অ্যাথলিটকে। নিজের বিভিন্ন ইভেন্টে নিজের জোড়া অলিম্পিক্স নিয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তিবিশেষ তাঁকে কটাক্ষ করেন। তবে মনু কিন্তু থেমে থাকার পাত্রী নন। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তাঁকে বিভিন্ন ইভেন্টের উদ্যোক্তরাই সেই পদক নিয়ে যাওয়ার জন্য় অনুরোধ করেন এবং তিনি সানন্দে সেই পদকটি নিয়ে গিয়ে সকলকে দেখাতেও দ্বিধা বোধ করেন না। পাশাপাশি মনুর সহজ জবাব এই পদক তাঁর একার নয়, গোটা দেশের।

নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লেখেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'

সেরা শিরোনাম

Ronaldo Retirement: কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
কেন আচমকা জাতীয় দল থেকে অবসর নিলেন রোনাল্ডো? নেপথ্যে রয়েছে কী কারণ?
Syed Mushtaq Ali Trophy: চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
Bengal vs Maharashtra: পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
Prithvi Shaw: ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?
ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget