এক্সপ্লোর

Fifa World Cup: আর্জেন্তিনার টিমবাসে ঝাঁপ সমর্থকদের, মেসিদের উদ্ধারে নামল হেলিকপ্টার

Argentina Team: সোমবার ভোররাতে দেশের মাটিতে পা রেখেছিলেন মেসিরা। তাঁদের দেখতে বিমানবন্দরের বাইরেই অগণিত সমর্থক, ভক্তকুলের ভিড় ছিল।

বুয়েনস আয়ার্স: দীর্ঘ যাত্রাপথ। দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা। সবকিছুই ঠিক ছিল। কিন্তু এরমধ্যেই সমস্যায় পড়তে হল বিশ্বজয়ী আর্জেন্তিনা শিবিরকে। কথা ছিল হুডখোলা বাসে করে বুয়েনস আয়ার্সের রাজপথ পরিক্রমা করবেন মেসিরা। কিন্তু আবেগের বিস্ফোরণের সামনে তা আর করা গেল না। সাধারণ মানুষের মেসি, দি মারিয়াকে ছােঁয়ার আকুল আর্তি, পাগলামির সামনে পরিকল্পনা বদল করতেই হল। 

ঠিক কী হয়েছিল?

সোমবার ভোররাতে দেশের মাটিতে পা রেখেছিলেন মেসিরা। তাঁদের দেখতে বিমানবন্দরের বাইরেই অগণিত সমর্থক, ভক্তকুলের ভিড় ছিল। মঙ্গলবার বুয়েনস আয়ার্সের বিখ্যাত সৌধ ওবেলিসকের সামনে হুডখোলা বাসে করে যাওয়ার কথা ছিল বিশ্বজয়ীদের। কিন্তু রাস্তায় বিপুল সমর্থকদের ভিড় যা সামলানোর কোনও পরিস্থিতিই ছিল না। অনেক মানুষ টিম বাসে উঠে যাওয়ার চেষ্টা করেন, অনেকে আবার উড়ালপুলের ধার ধরে বাসের পেছনে ছুটতে থাকেন। জানা গিয়েছে অনেকেই ব্রিজের ধার থেকে বাসে ওঠার ও ফুটবলারদের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হয়। নামানো হয় হেলিকপ্টার।

 

বাস থেকে সরাসরি সেই হেলিকপ্টারে উঠে ওবেলিক্সের উদ্দেশে রওনা দেন মেসিরা। এতেই রাস্তায় জড়ো হওয়া সমর্থকরা এতে খেপে যান। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় তাঁদের। যদিও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়া ট্যুইট করেন, ''ওবেলিস্কে গিয়ে সবাইকে অভিবাদন জানানো হয়তো সম্ভব হবে না। সমস্ত ফুটবলারের প্রতিনিধি হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।''

উল্লেখ্য, ৩৬ বছর পর ফের বিশ্বজয় করেছেন আর্জেন্তিনা। দেশের ফুটবল ইতিহাসে তৃতীয় অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছেন লিওনেল মেসি। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন। এদিন দেশের সব স্কুল-কলেজ-অফিস ছুটি ছিল। ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্তিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছিল।

সেরা শিরোনাম

Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget