এক্সপ্লোর

মেসির পথেই তাঁর ৬ সতীর্থ? আর্জেন্টিনার ফুটবলে অশনি সংকেত

ইস্ট রাদারফোর্ড (মার্কিন যুক্তরাষ্ট্র): মেসি-বিদায়ে ঘোর সঙ্কটে আর্জেন্টিনার ফুটবল। লিও-র পদানুসরণ করে আন্তর্জাতিক অবসরের ভাবনাচিন্তা করছেন আর্জেন্টিনার অন্তত আরও ছ’জন জাতীয় দলের তারকা! এমনই জোরাল জল্পনায় জর্জরিত গোটা আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাই-ব্রেকারে হেরে যাওয়ার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলনে এসে নিজের সিদ্ধান্তের ঘোষণা করেন এলএম টেন। আর তাতেই আর্জেন্টাইন ফুটবলে অশনি সংকেত দেখতে পাচ্ছে সেদেশের ফুটবল সংস্থা। খবরে প্রকাশ, নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে মেসি যেমন ইতি টেনেছেন, তেমনই দলের অধিনায়ককে অনুসরণ করতে পারেন প্রথম এগারোর বহু তারকা। অন্তত এমনই খবর সারাদিন প্রচারিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। messi-aguero-mascherano 2 মেসির মতোই কোপার পর আন্তর্জাতিক ফুটবলে ইতি টানতে চলেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানো, দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছেই। যদিও, এখনও তিনি সরকারি ভাবে ঘোষণা করেননি, তবুও, এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত বললেই চলে। তবে, আরও বড় জল্পনা চলছে আরেক আর্জেন্টাইন তারকা সার্গেই আগুয়েরোকে ঘিরে। শোনা যাচ্ছে, মেসির মতোই জাতীয় দলকে চিরবিদায় জানাতে পারেন তিনি-ও। ম্যাচ শেষে আগুয়েরোর মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। এদিন তাঁকে মেসির জাতীয় টিম থেকে অবসর নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে এই স্ট্রাইকার বলেন, হতে পারে মেসি একমাত্র নয় যে এই সিদ্ধান্ত নিল। তিনি জানিয়ে দেন, দলের অনেকেই ভাবনাচিন্তা করছেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না। হারার পরই আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসির আকস্মিক বিদায় জানানোর ফলে আর্জেন্টিনার ফুটবল জগতে কালো মেঘের ছায়া জমতে শুরু করে দিয়েছে। মেসির পথেই তাঁর ৬ সতীর্থ? আর্জেন্টিনার ফুটবলে অশনি সংকেত শুধু আগুয়েরো নন, এমনও শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাকে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া, লাভেজ্জি, হিগুয়েন এবং বিগলিয়া-ও! যদিও, এখনও কোনও ফুটবলারই এবিষয়ে মুখ খোলেননি। তবে, আগুয়েরো জানিয়েছেন, এদিন হেরে যাওয়ার পর শুধু মেসি নয়, গোটা দল একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। এদিকে, ইতিমধ্যেই মেসি যাতে নিজের সিদ্ধান্ত বদল করেন, তার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেসি-ভক্তদের থেকে তাঁদের প্রিয় ফুটবলারের কাছে আসছে অনুরোধ। সোশ্যাল মিডিয়ায় ‘#NotevayasLeo’ (যেও না লিও) ‘#Messiquedate’ (থেকে যাও মেসি) নামে হ্যাশট্যাগ আগুনের মতো ছড়িয়ে পড়েছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget