এক্সপ্লোর

CSK Captain: ধোনি পরবর্তী যুগে সিএসকের অধিনায়ক হতে পারেন স্টোকস?

CSK: গত মরসুমে রবীন্দ্র জাডেজাকে অধিনায়কত্বের দায়ভার দেওয়া হলেও, পরপর ব্যর্থতার পর আবারও ধোনিই সিএসকের অধিনায়ক নিযুক্ত হন।

মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) বয়স ৪১ পার করেছে। অনেকেই মনে করছেন এটাই আইপিএলে তাঁর শেষ মরসুম হতে পারে। ১৪ মরসুম ধোনি সিএসকেকে (CSK) নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হল ধোনি অবসর নিলেন তারপরে সিএসকের অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার কে? সিএসকে অলরাউন্ডার মইন আলির (Moeen Ali) ভোট কিন্তু স্বদেশীয় বেন স্টোকসের (Ben Stokes) দিকেই।

ধোনির বদলি স্টোকস

গত মরসুমের শুরুতে ধোনি সিএসকের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। তবে পরপর ব্যর্থতার পর জাডেজা নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান। ফের দায়ভার কাঁধে নেন ধোনি। তাই ধোনির পর ঠিক কে সিএসকের অধিনায়ক হতে পারেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। এক্ষেত্রে স্টোকস ভাল বিকল্প বলে মনে করছেন মঈন। বিরাট দামে এ মরসুমেই স্টোকসকে দলে নিয়েছে হলুদ ব্রিগেড। স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়ায় বিকল্প হিসাবে তাঁর নাম উঠে আসছেই। 

এই বিষয়ে কথা বলতে গিয়ে মঈন বলেন, 'আমার মনে হয় (স্টোকসের অধিনায়ক হওয়ার) একটা সম্ভাবনা রয়েইছে। ও তো টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। তবে ধোনি এখনও দলের অধিনায়ক এবং ওঁ আরও কিছুদিন দায়িত্বে থাকবেন। আমাদের কাছে অন্য কিছু বিকল্পও রয়েছে। রুতুরাজ দারুণ খেলোয়াড় এবং মাথা ঠান্ডা করে নিজের খেলাটা খেলে। তাই ফ্র্যাঞ্চাইজি কী চাইছে, সেটা বোঝাটা প্রয়োজনীয়।' স্টোকস খুবই ভালভাবে সিএসকে সেটআপে মানিয়ে নিয়েছেন বলে জানালেও, মঈনের দাবি স্টোকস লিডারশিপ গ্রুপের অংশ নন, কারণ সিএসকেতে লিডারশিপ গ্রুপ বলে কোনও কিছু নেইই। 

'সিএসকে এমন এক ফ্র্যাঞ্চাইজি যেখানে সবাই খেলাটা উপভোগ করে খেলতে পারে। ও (স্টোকস) ভালভাবেই মানিয়ে গুছিয়ে নিয়েছে এবং দলের পরিবেশটা বেশ উপভোগও করছে। ও দলের ভীষণই গুরুত্বপূর্ণ সদস্য। তবে দলের বিষয়ে অধিনায়ক ও কোচই কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন। ধোনির যদি স্টোকসের পরামর্শ প্রয়োজন হয়, তাহলে সেটা চাইতেই পারেন, আমাদের দলে এই বিষয়ে কোনও বিধিনিষেধ নেই।' দাবি মঈন আলির।

স্টোকসের খেলা নিয়ে সংশয়

শনিবাসরীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সম্ভবত মাঠে নামতে পারবেন না সিএসকের তারকা ইংলিশ অলরাউন্ডার স্টোকস। খবর অনুযায়ী, শুক্রবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শেষে স্টোকস গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এই ব্যথার কারণেই আগামী দশ দিন তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে বলে খবর। যদিও একই রিপোর্টে দাবি করা হয় স্টোকসের বিষয়ে শনিবারই সিএসকে ম্যানেজমেন্ট ফাইনাল সিদ্ধান্ত নেবে। তবে যা শোনা যাচ্ছে, তাতে দলের তারকা অলরাউন্ডারকে তড়ঘড়ি করে মাঠে নামানোর সম্পূর্ণ বিপক্ষে হলুদ ব্রিগেড। তাই মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, সিএসকের আসন্ন আরও কয়েকটি ম্যাচেও স্টোকস অনুপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন: আইপিএলে কবে খেলবেন লিটন? বড় আপডেট দিল কেকেআর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget