এক্সপ্লোর

কোহলিই এই মুহূ্র্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান, বললেন মহম্মদ আমির

নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের সোজাপাপ্টা উত্তর পাওয়া খুব কঠিন। কারণ, বিশ্বের বিভিন্ন দলের এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা নিজেদের ব্যাটিং দক্ষতায় ক্রিকেট বিশেষজ্ঞ ও অনুরাগীদের মুগ্ধ করেছেন। কিন্তু এই প্রশ্নের সোজাসাপ্টাই উত্তরই দিলেন পাকিস্তানি পেসার মহম্মদ আমির। জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো তাবড় ব্যাটসম্যানদের পিছনে রেখে তিনি বিরাট কোহলিকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি ট্যুইটারে চ্যাট সেশন করেন এই পাক বাঁহাতি পেসার। ম্যাচ ফিক্সিং বিতর্কের কালো অতীত পিছনে ফেলে ক্রমশ নিজেকে স্বমহিমায় মেলে ধরেছেন আমির। চ্যাট সেশনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে? প্রশ্নের উত্তরে কোনওরকম রাখঢাক না করেই আমির বলেছেন, রুট, স্মিথ, উইলিয়ামসন-সবাই সেরা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোহলিকেই সেরা ব্যাটসম্যান বলে মনে করি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিধ্বংসী ওপেনিং স্পেলে ভারতের টপ অর্ডারকে তছনছ করে দলের জয় নিশ্চিত করেছিলেন আমির। তাঁর শিকার হয়েছিলেন ভারতের অধিনায়ক কোহলিও। আমির জানিয়েছেন, ২০০৯-এ তাঁর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সচিন তেন্ডুলকরকে আউট করে একই রকমের তৃপ্তি পেয়েছিলেন।সেঞ্চুরিয়ানের ওই ম্যাচে সচিন ৮ রানে আউট হয়েছিলেন। গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের ৩০২ রান তাড়া করতে নেমে ৫৪ রান দূরেই থেমে যেতে হয়েছিল ভারতকে। আমির আরও জানিয়েছেন, ২০১৬-র এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের স্পেলটি তাঁর অন্যতম সেরা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ৮৪। ওই সামান্য রানের পুঁজি রক্ষা করতে নেমে রোহিত শর্মা, শিখর ধবন ও সুরেশ রায়নাকে তুলে নিয়েছিলেন তিনি। ভারতের স্কোর একটা সময় হয় ৩ উইকেটে ৮ রান। এই অবস্থা থেকে পাল্টা আক্রমণ শুরু করেন কোহলি। তাঁর ব্যাটে ভর করে জয় পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককে সেরা বলে কুর্ণিশ জানাতে কুন্ঠিত হননি আমির। আসলে আমির ও কোহলি সর্বদাই একে অপরের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে আসছেন। ম্যাচ ফিক্সিংয়ের কালো অধ্যায়ের আমির যেভাবে ফিরে এসেছেন, তার প্রশংসা করেছিলেন কোহলি। গত বছর ইডেনে টি ২০ বিশ্বকাপের ম্যাচের সময় কোহলি আমিরকে তাঁর ব্যাট উপহার দিয়েছিলেন।

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget