এক্সপ্লোর

‘আতঙ্কিত হওয়ার কিছু নেই’, দাদার কথাতেই বাজিমাত হয়েছিল ন্যাটওয়েস্ট ফাইনালে, জানালেন কাইফ

স্মরণীয় জয় পেয়েছিল সৌরভের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই ম্যাচের অন্যতম নায়ক মহম্মদ কাইফ জানালেন, দুই ইনিংসের বিরতিতে মুষড়ে পড়া ভারতীয় দলকে ড্রেসিংরুমে কীভাবে চাঙ্গা করেছিলেন অধিনায়ক সৌরভ।

নয়াদিল্লি: সাল ২০০২। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে ৩২৫ রান ইংল্যান্ডের। জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট হাতে প্রত্যাঘাত। তারপর মহম্মদ কাইফ-যুবরাজ সিংহের অবিস্মরণীয় লড়াই। বাকিটা ইতিহাস। স্মরণীয় জয় পেয়েছিল সৌরভের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই ম্যাচের অন্যতম নায়ক মহম্মদ কাইফ জানালেন, দুই ইনিংসের বিরতিতে মুষড়ে পড়া ভারতীয় দলকে ড্রেসিংরুমে কীভাবে চাঙ্গা করেছিলেন অধিনায়ক সৌরভ। একটি সংবাদপত্রে নিজের কলামে কাইফ লিখেছেন, ‘১৮ বছর আগে ওয়ান ডে ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করা মুখের কথা নয়। সেখানে লর্ডসের মতো মাঠে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য কীভাবে পেরোনো সম্ভব, সেই চিন্তায় মুষড়ে পড়েছিলাম। ড্রেসিংরুমের এক কোণায় দাঁড়িয়েছিলেন কোচ জন রাইট। কিন্তু অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হাল ছাড়ার পাত্র ছিল না। সব খেলোয়াড়কে এক জায়গায় ডেকে দাদা বলেছিল, আতঙ্কিত হওয়ার দরকার নেই। ইনিংসের শুরুটা ভালো হওয়া দরকার। ঠিক তেমনই হয়েছিল।’ ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন ওপেনার সৌরভ ও বীরেন্দ্র সহবাগ। দুজনের মধ্যে ১০৬ রানের পার্টনারশিপ হয়ছিল। ৪৩ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সৌরভ। ৪৫ রান করেছিলেন সহবাগ। তবে তাঁরা আউট হওয়ার পর ব্যাটিং ধস নামে। ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। ঠিক তখনই ক্রিজে নেমেছিলেন মহম্মদ কাইফ। যুবরাজের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ করেছিলেন। ৬৩ বলে ৬৯ রান করেছিলেন যুবি। ৭৫ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন কাইফ। তিনি লিখেছেন, ‘ওই ম্যাচের আগে পর্যন্ত বড় রান তাড়া করতে গিয়ে বিপাকে পড়ছিলাম আমরা। সেদিন অবশ্য ছবিটা বদলে যায়।’

সেরা শিরোনাম

Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget