এক্সপ্লোর

Wankhede Memorial: বিশ্বকাপ জেতানো ছক্কাকে স্মরণীয় করার উদ্যোগ, বিশেষ স্মারকের উদ্বোধন করলেন ধোনি

MS Dhoni: অনুষ্ঠান শেষে অনুরাগীদের ছবি, সেলফির আবদারও মেটান প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

মুম্বই: ৮ এপ্রিল, আইপিএলের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই দুই দলের ম্যাচের আগে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে সিএসকে। জোরকদমে চলছে অনুশীলনও। আজ অনুশীলনের মাঝে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) সংবর্ধিতও করা হল।

ওয়াংখেড়েতে মেমোরিয়াল

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের (World Cup 2011) ফাইনালে নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিংহ ধোনির ছক্কা হাঁকিয়ে ভারতকে কাপ জেতানোর ঘটনা, আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। সেই ছক্কাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ছক্কাটি স্ট্যান্ডে যেখানে গিয়ে পড়েছিল সেখানে একটি স্মারক তৈরির করার কথা আগেই জানানো হয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। ধোনির হাত দিয়েই সেই মেমোরিয়াল উদ্বোধন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। সেই মতোই আজ ফিতে কেটে ধোনি ওই স্মারকের উদ্বোধন করলেন।

ধোনি ওই মেমোরিয়ালের উদ্বোধন করার পর তাঁর বিশ্বকাপ ফাইনালে ছক্কা হাঁকানোর মুহূর্তের একটি বিরাট ছবিও তাঁকে উপহারস্বরূপ দেওয়া হয়। এছাড়া মুম্বই সংস্থার তরফে একটি ছোট্ট ট্রফিও দেওয়া হয় তাঁকে। ধোনিকে গোটা অনুষ্ঠানটি হাসিমুখে চুটিয়ে উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠান শেষে অনুরাগীদের ছবি, সেলফির আবদারও মেটান প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

 

 

নাইটদের ইতিহাস

চার বছর পর ইডেনে প্রত্যাবর্তন ঘটিয়েই দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে (KKR vs RCB) ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় কেকেআর। ব্যাট হাতে শার্দুল-রিঙ্কুর শতরানের পার্টনারশিপের পর নাইটদের জয় সুনিশ্চিত করেন দলের স্পিনত্রয়ী সুনীল নারাইন (Sunil Narine), সুয়াশ শর্মা (Suyash Sharma), বরুণ চক্রবর্তীরা (Varun Chakravarthy)।

২০৫ রান তড়া করতে নেমে আরসিবির ওপেনাররা শুরুটা মন্দ করেননি। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ওপেনিংয়ে ৪৪ রান যোগ করেন। কিন্তু সুনীল নারাইন বিরাটকে ফেরানোর পরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ১২৩ রানেই অল আউট হয়ে যায় আরসিবি। বল হাতে বরুণ চক্রবর্তী ১৫ রানে চার উইকেট নেন, সুয়াশ শর্মা ৩০ রানের বিনিময়ে নেন তিন উইকেট, নারাইন দুই ব্যাটারকে আউট করেন। স্পিনারদের বোলিংয়ে এই ম্যাচে নাইটরা জয় তো পেয়েইছে, পাশাপাশি নতুন ইতিহাসও গড়ে ফেলল তারা।

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও দলের স্পিনাররা এক ইনিংসে নয় উইকেট নিলেন। এর আগে এক ইনিংসে তিন তিনবার চেন্নাই সুপার কিংসের স্পিনাররা আট উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত আইপিএলের এক ইনিংসে স্পিনারদের নেওয়া সর্বাধিক উইকেট ছিল। কিন্তু বরুণ, নারাইনরা সেই রেকর্ড নিজেদের নামে করে নিলেন।

আরও পড়ুন: আইপিএল অভিষেকেই দুরন্ত পারফরম্যান্স, সুয়াশের মানসিক দৃঢ়তায় মুগ্ধ কেকেআর কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget