এক্সপ্লোর

MS Dhoni: লন্ডনের রাস্তায় কিংবদন্তির সঙ্গে দেখা গেল পন্থকে, ছবি ভাইরাল

BCCI: পন্থকে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে। ছিলেন পার্থিব পটেলও। তিন উইকেটকিপার হাসিমুখে পোজ দিলেন। তিনজনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

লন্ডন: ইংল্যান্ড সফরে ঋষভ পন্থকে (Rishabh Pant) আচমকা দেখা গেল লন্ডনের রাস্তায়। সঙ্গী? এক কিংবদন্তি।

পন্থকে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে। ছিলেন পার্থিব পটেলও। তিন উইকেটকিপার হাসিমুখে পোজ দিলেন। তিনজনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

ধোনির আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা গর্ডন গ্রিনিজ ও বলিউডের অভিনেতা সেফ আলি খানের সঙ্গে।

আপাতত ছুটির মেজাজে রয়েছেন ধোনি। তাঁর ৪১তম জন্মদিন কাটিয়েছেন লন্ডনেই। গত শনিবার মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গিয়েছিল ভারতীয় ড্রেসিংরুমে। কাকতালীয় হলেও, ধোনির বিলেত সফরের সময়ই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। টেস্ট ম্যাচের পর তখন চলছিল টি-টোয়েন্টি সিরিজ। শনিবার যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া।

ধোনি ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। উইম্বলডন দেখতেও গিয়েছিলেন। তবে তার ফাঁকে ক্রিকেটের হালহকিকতের খোঁজও নিচ্ছিলেন। শনিবার তিনি সটান হাজির হন এজবাস্টনে ভারতের ড্রেসিংরুমে। সেখানে ঈশান কিষাণদের পরামর্শও দিতে দেখা গিয়েছিল কিংবদন্তি অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল।

পরে ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের সময়েও গ্যালারিতে দেখা যায় ধোনিকে। তিনি বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে হাজির হন নটিংহ্যামে। ভারতের জয় দেখা হয়নি বটে। ট্রেন্ট ব্রিজে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় মাহিকে। দু'জনে ছবিও তোলেন।

আরও পড়ুন: ট্রেনের শৌচালয়ের পাশে কাগজ বিছিয়ে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের সফর

সেরা শিরোনাম

Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget