এক্সপ্লোর

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে খেলবেন ধোনি, মনে করছেন ব্র্যাভো

শুক্রবারই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি ২০ ক্রিকেট খেলতে প্রস্তুত তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর এই ক্রিকেটার মনে করেন, আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি খেলবেন।

নয়াদিল্লি: শুক্রবারই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি ২০ ক্রিকেট খেলতে প্রস্তুত তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর এই ক্রিকেটার মনে করেন, আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি খেলবেন। চলতি বছর একদিনের ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ধোনি বিরতি নিয়েছেন। তাঁকে তারপর থেকে আর নীল জার্সিতে দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যত নিয়ে এখন জোর জল্পনা চলছে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ব্র্যাভো। তিনি মনে করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক খেলার বাইরের ব্যাপার নিয়ে কখনওই প্রভাবিত হন না। ব্র্যাভো বলেছেন, ধোনি অবসর নেননি। তাই আমার মনে হয়, তিনি টি ২০ বিশ্বকাপে থাকবেন। ক্রিকেটের বাইরের কোনও কিছুর প্রভাব তিনি পড়তে দেন না। আমাদেরও তিনি এটাই শিখিয়েছেন। বলেছেন, কখনও আতঙ্কিত না হয়ে নিজের দক্ষতার ওপর আস্থা রাখতে। কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্র্যাভো। ভবিষ্যতে এই দলের অংশ হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়ে ব্র্যাভো বলেছেন, শারীরিক দিক থেকে সক্ষম রয়েছি এবং এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে। মাঠের বাইরের রাজনীতির জন্য অবসর নিয়েছিলাম। এখন মাঠ ও মাঠের বাইরে-উভয় ক্ষেত্রে নেতৃত্বের পরিবর্তন হয়েছে। তাই ফিরে আসার এটাই উপযুক্ত সময় মনে করছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget