এক্সপ্লোর

Mukesh Kumar Exclusive: বাবা দেখে যেতে পারলেন না... জাতীয় দলে সুযোগ পেয়েও আক্ষেপ বাংলার পেসার মুকেশের

ABP Exclusive: ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছেন মুকেশ।সেখান থেকে ফোনে এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকার দিলেন।

কলকাতা: দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বেজেই চলেছে। শুভেচ্ছাবার্তার বন্যা। ওয়েস্ট ইন্ডিজ সফরের (Ind vs WI) জন্য জাতীয় দলে (Team India) সুযোগ পেয়েছেন। তাঁকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ।

বাংলার ডানহাতি পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) অবশ্য খুশির দিনেও বিষণ্ণ। বাবা এই দিনটা দেখে যেতে পারলেন না যে...

ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছেন মুকেশ। সেখান থেকে ফোনে এবিপি লাইভকে বললেন, 'জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নপূরণ হওয়ার মতো। তবে মন খারাপ লাগছে বাবার জন্য। এই দিনটা দেখে যেতে পারলেন না।'

বিহারের গোপালগঞ্জে পৈতৃক বাড়ি। সেখান থেকে রুজিরুটির টানে কাশীনাথ সিংহ এসেছিলেন কলকাতায়। বাংলায় এসে ট্যাক্সি চালাতেন। ভেবেছিলেন, ছেলেকে কলকাতায় এনে কাজে লাগিয়ে দেবেন। সংসারে যে নুন আনতে পান্তা ফুরানোর দশা। কিন্তু ছেলে শুনলে তো! তাঁর যে ধ্যান জ্ঞান ক্রিকেট।

শিবপুর ক্লাবের হয়ে তখন খেলছেন ডানহাতি মিডিয়াম পেসার। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনতে 'ভিশন ২০২০' শিবির চালু করছে সিএবি। মুকেশ বলছিলেন, 'ক্লাব কর্তা রবি মিত্র ও কোচ বীরেন্দ্র সিংহ আমার নাম ভিশনের শিবিরে পাঠান। সেখানে প্রথমে ওয়াকার ইউনিস ও পরে টি এ শেখরের তত্ত্বাবধানে প্র্যাক্টিস করি। তারপর বাংলা দলে সুযোগ পাই।'

আনন্দের দিনেও বাবার জন্য মন খারাপ মুকেশের। বাবা গত বছর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মুকেশ আবেগ মেশানো গলায় বলছেন, 'এখন হয়তো একটা ঘোরের মধ্যে রয়েছি। তবে রাতে যখন একা খেতে বসব, আমার চোখে জল আসবেই। বাবা আজীবন কষ্ট করেছেন। আজকের দিনটা দেখে যেতে পারলেন না। বাবার স্বপ্নপূরণ হল।'

বাংলা দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন মুকেশ। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে টেস্টে ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হল শুক্রবার। জাতীয় নির্বাচকমণ্ডলী জানিয়ে দিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও ওয়ান ডে - দুই দলেই রয়েছেন মুকেশ।

বাংলার পেসার বলছিলেন, 'এনসিএ থেকে আগেই বলা হয়েছিল, ওদের রুটিন অনুযায়ী চলতে। সিএবি-র স্থানীয় ক্রিকেটে পি সেন ট্রফির ম্যাচও খেলেছি ওদের অনুমতি নিয়ে। ভারতীয় দলে সুযোগ হয়তো পাব, সেই রকম মনে হচ্ছিল। কারণ, বোর্ড থেকে আমাকে ওয়ার্কআউটের সূচি পাঠিয়েছিল। কী ধরনের প্রস্তুতি নিলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া যায়, সেই সব ভিডিও পাঠানো হয়েছিল। সেগুলো দেখেই প্রস্তুত হচ্ছিলাম।' যোগ করলেন, 'তবে ভাবিনি টেস্ট দলে সুযোগ পাব। টেস্ট খেলা আমার স্বপ্ন।'

গত তিন মরশুমে বাংলাকে দুবার রঞ্জি ফাইনালে তোলার নেপথ্যে অন্যতম কারিগর মুকেশ। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৯ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলে তাঁকে রেকর্ড অর্থে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। সাড়ে পাঁচ কোটি টাকায়। বাংলা থেকে কোনও ক্রিকেটার কোনওদিন আইপিএলে এত দর পাননি। তবে বল হাতে খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারেননি আইপিএলে। দিল্লিও প্লে অফের আগেই ছিটকে গিয়েছিল।

আইপিএলের পরে নিজেকে নতুন করে ঘষামাজা করেছেন। মুকেশ বলছেন, 'দারুণ আত্মবিশ্বাসী। ভুলত্রুটি শুধরে নিচ্ছি। আশা করছি ওয়েস্ট ইন্ডিজে হতাশ করব না।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: নেতৃত্বে রোহিতই, ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করল বিসিসিআই

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget