এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: মোহনবাগান লেনে পালিত সবুজ মেরুনের প্রতিষ্ঠা দিবস, অমর একাদশের সামনে পতাকা উত্তোলন

Mohun Bagan Inauguration Day: ১৯১১ সালে আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিলেন হাবুল সরকার, অভিলাস ঘোষ, কানু রায়রা।

সৌমিত্র রায়, কলকাতা: আজ মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত গর্বের একটি দিন। বিশেষ করে বাংলার ফুটবলপ্রেমীদের কাছে। ১৯১১ সালে এই ঐতিহাসিক দিনেই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল খালি পায়ে খেলা ১১ দামাল বাঙালি। সেই দিনটিই মোহনবাগান প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। এদিন মোহনবাগান লেগে এই প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, ডেপুটি মেয়র, বিধায়ক অতীন ঘোষ। অমর একাদশ ফলকের সামনে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। প্রচুর সবুজ মেরুন সমর্থক উপস্থিত ছিলেন সেখানে।

উল্লেখ্য, ১৯১১ সালে আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিলেন হাবুল সরকার, অভিলাস ঘোষ, কানু রায়রা। শিবদাস ভাদুরীর নেতৃত্বে সেদিন বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলেছিলেন। জয় ছিনিয়ে নিয়েছিলেন। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল। এবার মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগামীকাল। 

এদিকে, আসন্ন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না কার্ল ম্যাকহিউকে। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করে দেওয়া হয়। তিন বছর মেরিনার্স শিবিরে থাকার পরে তাঁকে অবশেষে ছেড়ে দেওয়া হল।

গত কয়েক মরশুমে মোহনবাগানের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছিলেন ম্যাকহিউ। টানা দু’বার তিনি এটিকে মোহনবাগানকে হিরো আইএসএলের ফাইনালে উঠতে ও গতবার চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেন। গত মরশুমে ক্লাবের হয়ে ২১টি ম্যাচ খেলেন তিনি। দলের খেতাব জয়ে তাঁর অবদান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিফেন্ডার ও মিডফিল্ডার হিসেবে খেললেও তিনটি গোল করেন তিনি এবং একটি গোলে অ্যাসিস্টও করেন।

২০১৯-২০ মরশুমে তিনি এটিকে এফসি-তে যোগ দেন। তার পর থেকে গত মরশুম পর্যন্ত কলকাতার ক্লাবেই ছিলেন। প্রথম বছরেই এটিকে এফসি-র খেতাব জয়ে তাঁর অবদান ছিল। পরের মরশুমে এটিকে মোহনবাগানে যোগ দেন ও সেবার তিনি হিরো আইএসএলে রানার্স আপ দলের সদস্য ছিলেন। সেবার দুটি অ্যাসিস্ট ছিল তাঁর। সব মিলিয়ে হিরো আইএসএলে ৬৬টি ম্যাচ খেলেন ম্যাকহিউ এবং এই লিগের সবচেয়ে অভিজ্ঞ তারকাদের মধ্যে তিনি অন্যতম। মিডফিল্ডার হলেও রক্ষণেও যথেষ্ট পারদর্শী কার্ল। সেন্ট্রাল ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডিও বা লেফট ব্যাক হিসেবে তাঁকে হিরো আইএসএলে দেখা গিয়েছে।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget