এক্সপ্লোর

Neeraj Chopra: এক থ্রোয়েই ফাইনালে, কাল পাকিস্তানের চ্যালেঞ্জ পেরিয়ে ইতিহাস তৈরির সুযোগ নীরজ চোপড়ার সামনে

World Athletics Championships: এক থ্রোয়েই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) ফাইনালের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার । 

টোকিও: তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ার কিংবদন্তি । ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন । তবে প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হার মানতে হয়েছিল । নাদিম রেয়েছিলেন সোনা । রুপো জেতেন নীরজ । ফের স্বমহিমায় নীরজ চোপড়া (Neeraj Chopra) ।

বিশ্ব মঞ্চে ফের একবার নিজের উপস্থিতি জাহির করলেন নীরজ । এক থ্রোয়েই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) ফাইনালের যোগ্যতা অর্জন করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার । 

টোকিও ন্যাশানল স্টেডিয়ামে ৮৪.৫ মিটার থ্রো করলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতেন নীরজ । সেখানে প্রথম থ্রোয়েই ৮৪.৮৫ মিটার অতিক্রম করেন নীরজ । যোগ্যতা অর্জনের জন্য দ্বিতীয় থ্রোয়ের প্রয়োজনই পড়েনি । ২০২২ সালে ইউজিনে রুপো জিতেছিলেন নীরজ । তবে ঘুরে দাঁড়ান ২০২৩ সালে বুদাপেস্টে । এবার টোকিওতে অন্যতম ফেভারিট হিসাবেই হাজির হয়েছিলেন নীরজ ।

পুরুষদের জ্যাভলিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখা বেশি কঠিন কাজ বলেই মনে করা হয় । জার্মানি, চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলানো তো আছেই, সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের আর্শাদ নাদিমের (Arshad Nadeem of Pakistan) বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে নীরজকে নিজের মুকুট ফিরে পেতে ।

যোগ্যতা অর্জনকারী পর্বে অংশ নিয়েছিলেন ভারতের আরও কয়েকজন জ্যাভলিন থ্রোয়ার । গ্রুপ এ-তে নেমেছিলেন সচিন যাদব । গ্রুপ বি-তে ছিলেন রোহিত যাদব ও যশ বীর সিংহ । পাকিস্তানের আর্শাদ নাদিমও গ্রুপ বি-তে ছিলেন । যে সমস্ত অ্যাথলিট ৮৪.৫০ মিটার থ্রো করেন, তাঁরা আপনা হতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেন । যদি ১২ জনের কম সেই দূরত্ব অতিক্রম করতেন, তাহলে ৩৭ জন থ্রোয়ারের মধ্যে থেকে সেরা ১২ পারফর্মার বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পেতেন । পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল আয়োজিত হবে বৃহস্পতিবার, ভারতীয় সময় বিকেল ৩.৫৩ মিনিটে ।  

 

ইতিহাস স্পর্শ করার হাতছানি রয়েছে নীরজের সামনে । তাঁর আগে মাত্র ২ জন জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ধরে রেখেছিলেন । নীরজের সামনে সেই তালিকায় নাম লেখানোর সুযোগ ।

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget