এক্সপ্লোর

Sandeep Lamichhane: সাজা ঘোষণা শীঘ্রই, কী দোষ করেছেন IPL-খেলা এই ক্রিকেটার ?

Nepal Cricket Team: পরের শুনানির দিনই নির্ধারিত হয়ে যাবে, কী শাস্তি হবে সন্দীপ লামিছানের।

কাঠমাণ্ডু: বিপর্যয়ের মুখে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে দোষী ঘোষণা করল কাঠমাণ্ডু জেলা আদালত। সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) কড়া শাস্তি হতে পারে। যিনি এক সময় নেপাল ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। নেপালের প্রথম ক্রিকেটার হিসাবে খেলেছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার ছিলেন।    

শুক্রবার কাঠমাণ্ডু জেলা আদালতের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শিশির রাজ ধকল চূড়ান্ত শুনানির পর জানিয়ে দেন, সন্দীপের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে অভিযোগকারিণী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি নাবালিকা ছিলেন। সেই দাবি খারিজ করে দিয়েছেন বিচারপতি। জানিয়েছেন, ঘটনার সময় ওই মহিলা নাবালিকা ছিলেন না। প্রাপ্তবয়স্কই ছিলেন।

পরের শুনানির দিনই নির্ধারিত হয়ে যাবে, কী শাস্তি হবে সন্দীপ লামিছানের। আপাতত জামিনে মুক্ত রয়েছেন নেপালের ক্রিকেটার। পাটান হাইকোর্ট ১২ জানুয়ারি তাঁকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। লামিছানের আবেদনের ভিত্তিতে ধ্রুব রাজ নন্দ ও রমেশ দাহালের যুগ্ম বেঞ্চ নির্দেশ দেয়, শর্তসাপেক্ষে ব্যক্তিগত বন্ডে জামিন দিতে হবে লামিছানেকে। বন্ডের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা।              

তার আগে ৪ নভেম্বর কাঠমাণ্ডুর জেলা আদালত রায় দেয়, সান্ধারার কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠাতে হবে লামিছানেকে। সেই রায়ের বিরুদ্ধে হরাইকোর্টে আবেদন করেছিলেন লামিছানে।

গত ২১ অগাস্ট ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয় লামিছানের বিরুদ্ধে। নেপালের দণ্ডবিধির ২১৯ ও ক্রিমিনাল কোডের ২০৭৪ ধারা অনুযায়ী শুরু হয় মামলা। গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে ৬ সেপ্টেম্বর ২২ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা।

সেই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ত্রিনিদাদ ও টোব্যাগোতে ছিলেন লামিছানে। ৬ অক্টোবর ত্রিভুবন বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেফতার করে নেপালের পুলিশ।

চার্জশিটে জেলা অ্যাটর্নি নির্যাতিতাকে শারীরিক ও মানসিক ক্ষতির জন্য লামিছানের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। চার্জশিট দাখিল হওয়ার পরই লামিছানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়।              

আরও পড়ুন: মনোজকে অধিনায়ক করেই রঞ্জি অভিযানে নামছে বাংলা, কারা সুযোগ পেলেন প্রথম দুই ম্যাচে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

SA vs BAN: রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
রাবাডার আগুনে বোলিং সামলে লিটন, হৃদয়ের অনবদ্য পার্টনারশিপে জোহানেসবার্গে বাংলাদেশের পাল্টা লড়াই
Syed Mushtaq Ali T20: সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
সিএবি-র ক্যান্টিনে মেঝেতে বসে মাংস-ভাত, দেখলে কে বলবে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক?
ICC World Cup: ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি
Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget