এক্সপ্লোর

ভারত কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দিতে পারে না, বলছেন বিসিসিআই কর্তা

মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহরা পাকিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান আবার বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন। তবে বিসিসিআই-এর এক কর্তা বলছেন, তাঁরা কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দিতে পারবেন না। আইসিসি এই দাবি মানবে না। আগামীকাল দিল্লিতে বৈঠকে বসবেন বিসিসিআই-এর প্রশাসক কমিটি। এই বৈঠকে থাকবেন প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই ও সদস্য ডায়না এডুলজি। এই বৈঠকে উত্তরাখণ্ড রাজ্য সংস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা। সেইসঙ্গে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েও আলোচনা হতে পারে। ডায়না জানিয়েছেন, ‘আমরা আগামীকাল সব সম্ভাবনা নিয়ে আলোচনা করব। দেশের জন্য যেটা সবচেয়ে ভাল হবে সেটাই করব।’ এই বৈঠকের আগে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আইসিসি-র সংবিধান বা চুক্তি অনুযায়ী কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া যায় না। আইসিসি-র সংবিধান যোগ্যতা অর্জন করা সব দলকেই বিশ্বকাপে যোগ দেওয়ার অধিকার দেয়। ভারত যদি আইসিসি-কে চিঠি লিখে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানায়, তাহলে আগে এপ্রিলে বোর্ড মিটিংয়ে ঐকমত্য তৈরি করতে হবে। এখন আর আইসিসি বোর্ডে আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে এ বিষয়ে ভোট হলে আমরা হেরে যাব। শুধু তাই নয়, আমাদের ২০২১-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩-এর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া নিয়েও সংশয় দেখা দেবে।’

সেরা শিরোনাম

IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget