এক্সপ্লোর

US Open 2022: করোনার প্রতিষেধক নেননি, যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরলেন জকোভিচ

Novak Djokovis: করোনার টিকা নেননি জোকার। যে কারণে এবার যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

নিউ ইয়র্ক: তাঁর করোনা প্রতিষেধক না নেওয়া নিয়ে তোলপাড় হয়েছিল টেনিসবিশ্ব। কিন্তু নোভাক জকোভিচ (Novak Djokovic) নিজের অবস্থানে অটল ছিলেন। করোনার টিকা নেননি জোকার। যে কারণে এবার যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

যুক্তরাষ্ট্র ওপেনের ড্র চূড়ান্ত হওয়ার ঠিক আগে জকোভিচ জানিয়ে দিলেন, তিনি এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।

২৯ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেন (US Open)। সেখানে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে দেখা যাবে কি না, তা নিয়ে কয়েকদিন ধরে জোর জল্পনা চলছিল। জকোভিচের নিজস্ব ওয়েবসাইটে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, তাঁকে যুক্তরাষ্ট্র ওপেনে না-ও দেখা যেতে পারে। আর ৪ দিন পর যুক্তরাষ্ট্র ওপেন শুরু হবে। এরই মধ্যে তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছিল, “এই মুহূর্তে কোনও ক্রীড়াসূচি নেই।” ফ্লাশিং মেডোজে জোকারকে দেখা যাবে কি না, তা নিয়ে রীতিমতো সন্দেহের দানা তৈরি হয়েছিল।

এর আগে জকোভিচ টুর্নামেন্টে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি যেহেতু করোনা টিকা নেননি, তাই শুরু থেকেই ইউএস ওপেনে তিনি নামতে পারবেন কি না তা নিশ্চিত ছিল না। জকোভিচ যে করোনা টিকা নেবেন না, তা তিনি দফায় দফায় জানিয়েছেন। নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি তিনি। বছরের শুরু থেকে যে কারণে একাধিক টুর্নামেন্টে নামতে পারেননি তিনি।

শুরুটা হয়েছিল জকোভিচ করোনার টিকা না নেওয়ায় তৈরি হওয়া জটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে না পারা থেকে। অস্ট্রেলিয়া থেকে তাঁকে ফিরে আসতে হয়েছিল। এরপর ভ্যাকসিন না নেওয়ার কারণে কানাডায় হওয়া মন্ট্রিয়ল মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ওপেনেও নামা হয়নি জোকারের। এ বার যুক্তরাষ্ট্র ওপেনেও তাঁকে দেখতে পাওয়া যাবে না।

করোনা টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে জকোভিচকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি টেনিস তারকা জন ম্যাকেনরো। ইউএস ওপেনে চারবারের চ্যাম্পিয়ন ম্যাকেনরো বলেছেন, “এটা ঠিক নয়। আমার মতে এটা একরকম তামাশা। আমি হয়তো টিকা নিয়ে খেলতে যেতাম, কিন্তু ওর যে বিশ্বাস রয়েছে সেটাকেও সম্মান করতেই হবে। অতিমারির এই মুহূর্তে, আমরা আড়াই বছর পেরিয়ে এসেছি। পৃথিবীর সকল প্রান্তের মানুষ করোনা নিয়ে অবগত। এই বিষয়টা আমার কাছে তামাশা বলে মনে হচ্ছে।”

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে প্রবল প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন বিরাট

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget