এক্সপ্লোর

US Open 2023: মধুর প্রতিশোধ, মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জকোভিচ

Novak Djokovic: চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন মিলিয়ে মোট ২৪টি স্ল্যাম জিতে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জকোভিচ।

নিউইয়র্ক: বছর দু'য়েক আগে ফ্লাশিং মিডোতেই নোভাক জকোভিচকে (Novak Djokovic) তিন সেটের লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2023) চ্যাম্পিয়ন হয়েছিলেন দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। সেই রাশিয়ানকে হারিয়ে চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন জকোভিচ। এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৮ সালেও এই খেতাব সার্বিয়ানের হাতে উঠেছিল। পছন্দের উইম্বলডন ফাইনালে পরাজিত হলেও, এই বছরে বাকি তিন স্ল্যামেই 'জোকার-রাজ' দেখল টেনিসবিশ্ব। 

২০২২১ সালে মেদভেদের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হারতে হয়েছিল জকোভিচকে। সেই তিনি সেটের ম্যাচেই এবার জয় পেলেন জকোভিচ । সব মিলিয়ে নিজের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করলেন 'জোকার'। ম্যাচের স্কোর জকোভিচের পক্ষে ৬-৩, ৭-৬ (৫), ৬-৩। তবে ম্যাচের স্কোরলাইন যাই হোক না কেন, ক্লান্তি ও দুরন্ত মেদভেদেভ কিন্তু জকোভিচের এই জয়ের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন।

দুই তারকার দ্বিতীয় সেট ১০৪ মিনিট ধরে চলে। দেড় সেট মতো জকোভিচের দাপট দেখা গেলেও, ম্যাচে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ। এক পয়েন্টের জন্য ৩১ শটের ব়্যালির পর জকোভিচের ক্লান্তি চোখেমুখে ধরা পড়ে। তবে জকোভিচ নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়ে সেট পয়েন্ট তো বাঁচানই জিতে নেন সেটও। তৃতীয় সেটে অবশ্য তেমন আর কসরত করতে হয়নি জকোভিচকে। স্ট্রেট সেটে তিনি ম্যাচ ও স্ল্যাম জিতে নেন। 

রেকর্ড ২৪ স্ল্যাম জয়ের পর আবেগাপ্লুত জকোভিচ বলেন, 'এই খেলাতে ইতিহাস গড়াটা সবদিক থেকে বিশেষ অনুভূতির। আমি ভাষায় নিজের অনুভূতি ব্যক্ত করতে পারব না। আমার যখন সাত, আট বছর বয়স ছিল, তখন আমি সেরা খেলোয়াড় হওয়ার এবং উইম্বলডন জেতার স্বপ্ন দেখতাম। ওটাই আমার একমাত্র স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণ হওয়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করি। তবে এখানে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম হাতে যে দাঁড়িয়ে থাকব, সেটা কল্পনাতীত ছিল।'

দুরন্ত ম্যাচের পর জকোভিচের প্রতিপক্ষও তাঁর দক্ষতার প্রতি কুর্নিশ জানান। মেদভেদেভ বলেন, '২৪। আমার নিজের কেরিয়ারের দিকে তাকালে মনে হয় যে আমার কেরিয়ারটা মোটামুটি মন্দ নয়। আমি ২০টি খেতাব জিতেছি। আর সেখানে তোমার কাছে ২৪টি স্ল্যাম রয়েছে। তোমার এবং তোমার দলকে অনেক অনেক অভিনন্দন। তোমরা সকলেই অবিশ্বাস্য।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দর্শকাসনে খেলা উপভোগ করা থেকে আর্থার অ্যাশ কোর্টের নতুন রানি গফ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget