এক্সপ্লোর

Maxwell Fastest ODI Hundred: ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম, মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড ম্যাক্সওয়েলের

ICC World Cup 2023: বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরানের ইনিংস খেললেন অজি অলরাউন্ডার। ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি শতরান করলেন ম্যাক্সওয়েল।

নয়াদিল্লি: এই সেই ফিরোজ শাহ কোটলার (Firoz Shah Kotla) মাঠ। মাত্র কয়েক দিন আগে এই মাঠেই বিশ্বকাপের দ্রুততম শতরানের ইনিংস খেলার নজির গড়েছিলেন এইডেন মারক্রাম (Aiden Markram)। ১ মাসও কাটল না। সেই রেকর্ড ভেঙে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরানের ইনিংস খেললেন অজি অলরাউন্ডার। ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি শতরান করলেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বিশ্বকাপে তাঁর দ্বিতীয় শতরান এটি। নিজের শতরান করার পথে ৮টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান তারকা অলরাউন্ডার। 

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে। গত ১২ বছর ধরে এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ২০১৫ সালে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেটি ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছর বিশ্বকাপের মঞ্চে ব্রায়ানের রেকর্ড ভেঙে দেন এইডেন মারক্রাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ফিরোজ শাহ কোটলার মাঠেই ৪৯ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটার। এবার সেই রেকর্ডও ভেঙে ফেললেন ম্যাক্সওয়েল। এদিন ম্যাক্সওয়েল যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৪৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৮টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন অজি অলরাউন্ডার। 

এদিন এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই আরও কয়েকটি রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল। ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে ১৫৯ টি ওভার বাউন্ডারি। তালিকায় ১৪৮টি ছক্কার সঙ্গে দ্বিতীয় স্থানে গিলক্রিস্ট। এবার তৃতীয় স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে এখন ১৩৮টি ছক্কা। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে সপ্তম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন ম্যাক্সওয়েল-কামিন্স। এদিন জুটি বেঁধে ১০৩ রান করেছেন তাঁরা।

ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে এক ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার ও মার্শ। চলতি টুর্নামেন্টেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নজির গড়েছিলেন তাঁরা। এদিন মাত্র একটি ছক্কা কম থাকায় তাঁদের ছুঁতে পারলেন না ম্যাক্সওয়েল। তিনি হাঁকান এদিন ৮টি ছক্কা। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ম্য়াক্সওয়েল ছাড়াও শতরান হাঁকান ডেভিড ওয়ার্নার। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বাঁহাতি অজি ওপেনার। এছাড়া অর্ধশতরান পূরণ করেন স্মিথ ও লাবুশেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget