এক্সপ্লোর

Kohli Gift To Maxwell: বিশ্বচ্যাম্পিয়ন দলের বন্ধুকে বিশেষ উপহার দিলেন কোহলি, ছবি ভাইরাল

IND vs AUS: রবিবার আমদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ শেষ হতেই ম্যাক্সওয়েলকে একটি উপহার দেন কোহলি।

আমদাবাদ: আন্তর্জাতিক মঞ্চে তাঁরা একে অন্যের প্রবল প্রতিপক্ষ। মাঠে এক ইঞ্চিও জমি ছাড়েন না। তবে তাঁদের আর একটি পরিচয় রয়েছে। আইপিএলে তাঁরা সতীর্থ। একসঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। মাঠের বাইরে তাঁদের বরাবরই ভীষণ সুসম্পর্ক বজায় রাখতে দেখা গিয়েছে। বিশ্বকাপের ফাইনাল মিটতেই ফের দুজনের বন্ধুত্ব প্রকাশ্যে চলে এল। যখন গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) হাতে বিশেষ উপহার তুলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

রবিবার আমদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ শেষ হতেই ম্যাক্সওয়েলকে একটি উপহার দেন কোহলি। নিজের জার্সি। বিরাটকে ধন্যবাদ জানান তাঁর আরসিবি সতীর্থ। ফাইনালে পরাজয়ের জন্য সান্ত্বনাও দেন। আলিঙ্গন করেন দুই তারকা। পরে আইসিসি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

রবিবার উৎসবের মঞ্চে লেখা হল ভারতীয় ক্রিকেটের (IND vs AUS) শোকগাথা। ফের ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। ফের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফের স্বপ্নভঙ্গ। সকলে ধরেই নিয়েছিলেন যে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়দের পরাজয়ের প্রতিশোধ নেবেই রোহিত শর্মার দলবল। তার ওপর যেরকম ছন্দে রয়েছে ভারতীয় দল। যেন অশ্বমেধের ঘোড়া। টুর্নামেন্টে অজেয়। অপ্রতিরোধ্য। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে। আর এই অস্ট্রেলিয়াকে তো গ্রুপ পর্বে দাপটের সঙ্গে হারিয়েছে ভারত।

কিন্তু ক্রিকেটের কলোসিয়াম বলা হচ্ছে যে মাঠকে, সবরমতীর তীরে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতের জন্য বরাদ্দ রইল যন্ত্রণাই। প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট টিম ইন্ডিয়া। যারা গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলিংকে গুঁড়িয়ে দিয়েছেন, তাঁরাই ফাইনালে বর্ণহীন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ অস্ট্রেলিয়ার। তাও ৪২ বল বাকি থাকতে। ভারতীয় বোলাররা দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার পর যে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখেছিল এক লক্ষ ৩২ হাজারের গ্যালারি, তা কার্যত একপেশে ম্যাচ হয়ে দাঁড়াল শেষের দিকে। 

আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget