এক্সপ্লোর

IND vs NED: নিয়মরক্ষার ম্যাচে দলে কি কোনও বদল করল ভারত? কারা খেলছেন আজ?

ODI World Cup 2023: শেষ চারের টিকিট আগেই কনফার্ম হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ কার্যত নিয়মরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মাদের কাছে।

বেঙ্গালুরু: শেষ চারের টিকিট আগেই কনফার্ম হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস (IND vs NED) ম্যাচ কার্যত নিয়মরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) কাছে। চূড়ান্ত হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচিও। অনেকেই তাই ভেবেছিলেন যে, রবিবার প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করবে ভারত। সুযোগ দেওয়া হবে নতুন মুখ। হয়তো বিশ্রাম দেওয়া হবে যশপ্রীত বুমরা বা মহম্মদ সিরাজ়ের মতো টানা ম্যাচ খেলে যাওয়া পেসারকে। যাতে সেমিফাইনালে তাঁদের তরতাজা অবস্থায় পাওয়া যায়।

তবে সেই পথে হাঁটলেন না রোহিত। ভারতীয় একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছেন রোহিত। শার্দুল ঠাকুরকে খেলানো হবে কি না, তা নিয়ে চর্চা হলেও, রোহিত তাঁকে বাইরে রেখেই নেমেছেন।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।

নেদারল্যান্ডসের প্রথম একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার ও অধিনায়ক), বাস দি'লিদ, তেজা নিদামানুরু, লোগান ফান বিক, রুল্ফ ফান দার মারউই, আরিয়ান দত্ত ও পল ফান মিকিরেন।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজ়িল্যান্ড।

আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টোয়। দেড়টায় হবে টস।

আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget