এক্সপ্লোর

Virat Kohli: চেজ়মাস্টার কোহলির দাপটের রাতে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ অনলাইনে দেখলেন রেকর্ড দর্শক

Ind vs NZ: ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপের দেওয়া তথ্য বলছে, রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ একসঙ্গে সর্বোচ্চ ৪ কোটি ৩০ লক্ষ মানুষ দেখেছেন। যা একটি রেকর্ড।

ধর্মশালা: তাঁকে বলা হয় চেজ়মাস্টার। রান তাড়া করতে নেমে তিনি যেন ভিন্ন মূর্তি ধরেন। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। নিউজ়িল্যান্ডের (ODI World Cup) বিরুদ্ধে ৯৫ রান করে ম্যাচ জিতিয়েছেন (Ind vs NZ)। শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানো ও নিজের সেঞ্চুরি পূরণ করার চেষ্টা করেছিলেন। তবে বাউন্ডারি লাইনে ধরা পড়েন।

আর শৈলশহর ধর্মশালায় বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের শাসন নতুন এক রেকর্ড গড়ল। ভারত-নিউজ়িল্যান্ড ম্য়াচ যাঁরা মাঠে বসে দেখার সুযোগ পাননি, চোখ রেখেছিলেন টিভির পর্দায়। আর যাঁরা টেলিভশের সামনেও বসার সুযোগ পাননি, অনলাইনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে ম্যাচ দেখেছেন। অনলাইন দর্শকসংখ্যায় রেকর্ড গড়েছে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ।

ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপের দেওয়া তথ্য বলছে, রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ একসঙ্গে সর্বোচ্চ ৪ কোটি ৩০ লক্ষ মানুষ দেখেছেন। যা একটি রেকর্ড। এর আগে চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ দেখার রেকর্ড হয়েছিল। সেই ম্যাচ ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে একসঙ্গে একই সময়ে সর্বোচ্চ সাড়ে তিন কোটি মানুষ দেখেছিলেন। তবে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ সেই রেকর্ডও ছাপিয়ে গেল।

ব্যাট হাতে গোটা বিশ্বকাপেই (ODI World Cup 2023) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন, অপরাজিতও ছিলেন। ঠিক তারপরের ম্যাচেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) আবারও এক জিনিস করার হাতছানি ছিল ভারতীয় (Indian Cricket Team) মহাতারকার ব্যাটারের সামনে। সুযোগ ছিল সচিন তেন্ডুলকরের সর্বকালের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর। ৯৫ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেন কোহলি। তবে দুরন্ত ইনিংসে কিন্তু একাধিক রেকর্ড গড়েন তিনি।

এই ৯৫ রানের ইনিংসের সুবাদে প্রথম ভারতীয় হিসাবে আইসিসির সাদা বলের টুর্নামেন্টে (৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) তিন হাজার রান পূর্ণ করে ফেললেন কোহলি। ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে কোহলি ৩১টি ম্যাচ খেলে ৫৫.৩৬ গড়ে মোট ১৩৮৪ রান করেছেন, যা সর্বকালের চতুর্থ সর্বোচ্চ। তিনি এই ইনিংসের সুবাদেই আবার শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যকেও পিছনে ফেলে দিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: স্বপ্নের বছর অব্যাহত, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন গিল

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget