এক্সপ্লোর

IND vs AUS Probable XI: ফাইনালে কি অশ্বিনকে খেলিয়ে চমক দেবে ভারত? কেমন হবে দু'দলের একাদশ?

ODI World Cup: চেন্নাইয়ে ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। আমদাবাদেও কি ঘূর্ণিজাল বোনা হবে?

আমদাবাদ: বিশ্বকাপের (ODI World Cup) ফাইনালে কি ভারতীয় দলে কোনও চমক থাকবে?

ফাইনালের উইকেট নিয়ে চর্চা চলছে। চেন্নাইয়ে ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত (IND vs AUS)। আমদাবাদেও কি ঘূর্ণিজাল বোনা হবে? পিচে ভারি রোলার চালানো হয়েছে। যে উইকেটে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই রবিবারের মহারণ। পরের দিকে উইকেট ভাঙতে পারে। স্পিনাররা সাহায্য পেতে পারেন। অনেকে কৌতূহলী এটা দেখতে যে, আর অশ্বিনকে খেলিয়ে ভারত তিন স্পিনারের ছকে হাঁটে কি না। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব যে রকম ছন্দে আছেন, খেলবেনই। তবে ফাইনালের আগের দিনই প্র্যাক্টিসে অশ্বিনকে ব্যাটিং ও বোলিং করিয়ে তৈরি রাখা হচ্ছে। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দুজন বাঁহাতিও আছেন। ফলে অফস্পিনার অশ্বিন খেললে সুবিধা হতে পারে ভারতের।

টুর্নামেন্টের নাটকীয় পরিসমাপ্তির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একটা ব্যাপারে সকলে একমত যে, ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দলই। একদিকে ভারত টানা ১০ ম্যাচ জিতে, অপরাজিত থেকে ফাইনালে। অন্যদিকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে টানা আট ম্যাচ জিতে চূড়ান্ত যুদ্ধে নামার সুযোগ অস্ট্রেলিয়ার। ফেভারিট তকমা পাচ্ছে ভারতই। পাবে নাই বা কেন? চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে ম্যাচ জিতেছে। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। ফলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার দুপুরে যে কাপ জয়ের প্রধান দাবিদার হিসাবেই টস করতে নামবেন রোহিত শর্মা, বলার অপেক্ষা রাখে না।

আর সেটাই না শাপে বর হয় অস্ট্রেলিয়ার কাছে, আশঙ্কা করছেন কেউ কেউ। বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে সিরিজ হেরেছিলেন অজ়িরা। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৯১/৭ হয়ে গিয়েছিলেন। ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস না থাকলে হয়তো সেই ম্যাচেই বেইজ্জত হতে হতো অস্ট্রেলিয়াকে। ফাইনালে প্যাট কামিন্সরা কালো ঘোড়া হিসাবেই নামবেন। চাপমুক্ত হয়ে মাঠে নামা না আশীর্বাদ হয়ে দাঁড়ায় অজ়ি শিবিরের কাছে।

তবে নির্লিপ্ত থাকার চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটারেরা। শনিবার রোহিত বলেছেন, 'আমরা জানি কী পরিমাণ প্রত্যাশা রয়েছে। চাপ, সমালোচনা সব কিছু নিয়েই ওয়াকিবহাল। তবে সেটা আজ তৈরি হয়নি, প্রথম ম্যাচ থেকেই রয়েছে। আমরা ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, সংযত রাখার চেষ্টা করে গিয়েছি। এমনকী মাঠে চাপের মুখে পড়লেও শান্ত থাকার চেষ্টা করেছি। চাপ অনুযায়ী খেলার চেষ্টা করেছি।' ঝড়ের আগের নিস্তব্ধতা?

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ়াম্পা ও জস হ্যাজলউড।

আরও পড়ুন: IND vs AUS Exclusive: শামির সঙ্গে ফুচকার পুরো দোকান তুলে এনেছিলাম হোটেলে! বিশ্বের যে কোনও দল ওকে লুফে নেবে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget