এক্সপ্লোর

খারিজ ট্রায়ালের দাবি, সুশীল নন অলিম্পিক্সে যাবেন নরসিংহ, রায় দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: রিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না দেশের অন্যতম সফল অলিম্পিয়ান কুস্তিগীর সুশীল কুমারের। দিল্লি হাইকোর্ট সোমবার সুশীলের ট্রায়ালের আবেদন খারিজ করে দিল। আদালত জানায়, যে অ্যাথলিট দেশের জন্য কোটা এনেছেন অলিম্পিকে তাঁরই যাওয়া উচিত। এদিন বিচারপতি মনমোহন জানান, সুশীল একজন কিংবদন্তি কুস্তিগীর। তা সত্ত্বেও, আসন্ন অলিম্পিক্সে ৭৪ কেজি বিভাগে সুশীলের চেয়ে নরসিংহ পঞ্চম যাদব যে আরও ভাল ফল করবে বলে যে দাবি করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন বা ডব্লিউএফআই, তাকেও অযৌক্তিক বলা যায় না। এদিন আদালত জানায়, সুশীল এর আগে যতবার অলিম্পিকে গিয়েছেন ততবার তিনি দেশের হয়ে কোটা আনার পরই গিয়েছেন। ফলে অলিম্পিক্সে আলাদা করে তাঁকে ট্রায়াল দিতে হয়নি। আদালত আরও জানিয়েছে, শেষ মুহূর্তে ট্রায়াল হলে অ্যাথলিটের চোট লাগার সম্ভাবনা থাকার পাশাপাশি মনোবলও ধাক্কা খাবে। প্রসঙ্গত, ভারতীয় অলিম্পিক দলে জায়গা পাওয়া নিয়ে টানাপোড়েনের সূত্রপাত দুই কুস্তিগির সুশীল কুমার ও নরসিংহ যাদবের মধ্যে৷ রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য যে কুস্তিগিরদের তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে, তাতে নাম নেই দুবারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জয়ের সুবাদে অলিম্পিক দলে জায়গা পেয়েছেন নরসিংহ যাদব৷ চোটের কারণে ওই ইভেন্টে নামতে পারেননি দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার৷ নিয়ম অনুসারে, ওই বিভাগে কেবলমাত্র একজনই অলিম্পিকে যেতে পারেন৷ আর, সেখানেই সুশীল-নরসিংহ টক্করের সূত্রপাত৷ নরসিংহ যাদবের দাবি, ৭৪ কেজি বিভাগের কুস্তিতে আমিই সেরা৷ তাই, রিও অলিম্পিকে আমারই যাওয়া উচিত৷ অন্যদিকে, সুশীল কুমারের দাবি, দু’জনের মধ্যে একটি ট্রায়াল হোক৷ তার ফলাফলের ভিত্তিতেই ঠিক করা হোক, কে যাবে রিওতে৷ এই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন সুশীল। সেই মামলার রায়ে এদিন ধাক্কা খেল সুশীলের অলিম্পিক-স্বপ্ন। আদালতের স্পষ্ট জবাব, ফ্রিস্টাইল কুস্তির ৭৪ কেজি বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব-ই।    

সেরা শিরোনাম

Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget