এক্সপ্লোর

Tokyo 2020: জয়ের আনন্দে রিংয়েই লাফ, গোড়ালি মচকে অলিম্পিক্স শেষ আইরিশ বক্সারের

অলিম্পিক্স অভিযান যে এরকম দুঃস্বপ্নের মধ্যে দিয়ে শেষ হবে, ঘুণাক্ষরেও হয়তো ভাবেননি এডেন ওয়ালশ।

টোকিও: অলিম্পিক্স অভিযান যে এরকম দুঃস্বপ্নের মধ্যে দিয়ে শেষ হবে, ঘুণাক্ষরেও হয়তো ভাবেননি এডেন ওয়ালশ।

কোয়ার্টার ফাইনাল জয়ের আনন্দে রিংয়েই এমন লাফালেন যে, গোড়ালি মচকে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন। ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। আইরিশ বক্সারের সামনে সেমিফাইনাল জিতে সোনা বা রুপো জেতারও সুযোগ ছিল। কিন্তু উৎসবের আতিশয্যে সেই সুযোগ হাতছাড়া হল ওয়ালশের।

কেন? রবিবার পুরুষদের ওয়েল্টারওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে মরিশাসের মারভান ক্লেয়ারের মুখোমুখি হয়েছিলেন ওয়ালশ। সেই ম্যাচে তিনি জিতেও যান। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা মানেই ব্রোঞ্জ পদক নিশ্চিত। দুই সেমিফাইনালে পরাজিত হতে হলেও দুই বক্সার দুই ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে পারেন। ফাইনাল ম্যাচ হয় সোনা ও রুপোর পদকের ভাগ্য নির্ধারণের জন্য।

ওয়ালশ কোয়ার্টার ফাইনালে জিততেই তাঁর ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়ে যায়। সেই আনন্দে রিংয়েই লাফ দেন তিনি। তবে তাতে তাঁর পা মচকে যায়। গোড়ালির চোট এতটাই গুরুতর যে, অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ওয়ালশ। হুইলচেয়ারে করে স্টেডিয়াম ছাড়তে হয় তাঁকে। ফলে তাঁর আর সেমিফাইনালে নামা হচ্ছে না। সোনা বা রুপোর পদক প্রাপ্তির সুযোগও তাই শেষ।

অলিম্পিক্সে হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও মন জিতে নিলেন সতীশ কুমার। রক্তাক্ত অবস্থাতেও নাছোড় লড়াই করার জন্য।

হেভিওয়েট বক্সিংয়ের (৯১ কেজি বিভাগ) কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন প্রতিপক্ষের বিরুদ্ধে সতীশের রিংয়ে নামা নিয়েই প্রবল সংশয় ছিল। কারণ, শেষ ষোলোর ম্য়াচে ডান চোখের ঠিক ওপরে গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় বক্সার। উদ্বেগ তৈরি হয়েছিল শেষ ষোলোর ম্যাচের পরই। সেই ম্যাচ জিতলেও, প্রতিপক্ষের মারে মুখ ফেটেছিল ভারতের হেভিওয়েট বক্সার সতীশ কুমারের। আঘাত এতটাই গুরুতর ছিল যে, সাত-সাতটি সেলাই পড়ে তাঁর ক্ষতস্থানে।

ভারতীয় সমর্থকেরা অবশ্য তাঁর সুস্থতার পাশাপাশি আরও একটি কারণে উদ্বেগে ছিলেন। কারণ, ভারতীয় বক্সিং সংস্থার শীর্ষকর্তা জানিয়েছিলেন যে, কোয়ার্টার ফাইনালে সতীশের নামা নির্ভর করছে চিকিৎসকদের অনুমতির ওপর। যদি চিকিৎসকেরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন, তবেই শেষ আটের ম্যাচে নামতে পারবেন ভারতীয় বক্সার।

শেষ পর্যন্ত উদ্বেগ মুক্তি ঘটে। চিকিৎসকেরা জানিয়ে দেন যে, কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন সতীশ। যদিও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget