এক্সপ্লোর

Shane Warne: ওয়ার্নের জন্যই ১১ অগাস্ট ঐতিহাসিক দিন হয়ে রয়েছে, কেন জানেন?

Cricket Record: বিশ্বের প্রথম বোলার হিসাবে এই দিনই টেস্টে ছশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ার্ন। তৈরি করেছিলেন ইতিহাস।

সিডনি: তাঁকে বলা হতো স্পিনের জাদুকর। মাইক গ্যাটিংকে করা তাঁর বলকে শতাব্দীর সেরা হিসাবে মেনে নিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই শেন ওয়ার্নের (Shane Warne) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ১১ অগাস্ট দিনটি।

কেন?

বিশ্বের প্রথম বোলার হিসাবে এই দিনই টেস্টে ছশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়ার্ন। তৈরি করেছিলেন ইতিহাস। যেন প্রমাণ করেছিলেন, দক্ষতা আর ইচ্ছেশক্তি থাকলে অসম্ভব নয় কোনও কিছুই।

সাল ২০০৫। অ্যাশেজে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১১ অগাস্টের কথা। বিশ্বের প্রথম বোলার হিসাবে টেস্টে ছশো উইকেট সম্পূর্ণ করেন ওয়ার্ন। এবং সেই কীর্তি গড়েন বিপক্ষের ঘরের মাঠে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। কাকতালীয় হলেও, এটাই সেই মাঠ যেখানে ১৯৯৩ সালে ওয়ার্নের হাত থেকে বেরিয়েছিল বিখ্যাত সেই ডেলিভারি। যাতে বপোল্ড হয়েছিলেন গ্যাটিং। যে ডেলিভারিকে শতাব্দীর সেরা বল হিসাবে চিহ্নিত করেছেন সকলে।

ওয়ার্নের ছশোতম শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন মার্কাস ট্রেসকোথিক। ওয়ার্নের বলে স্যুইপ করতে গিয়েছিলেন ট্রেসকোথিক। বল তাঁর ব্যাটের পিছনের দিকে লেগে শূন্যে উঠে যায়। দুরন্ত ভঙ্গিতে সেই বল তালুবন্দি করেন অ্যাডাম গিলক্রিস্ট। গোটা অস্ট্রেলিয়া শিবির উৎসবে মেতে ওঠে। ১৭ বছর পরেও ওয়ার্নের সেই কীর্তি আজও অমলিন হয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

ওয়ার্নের স্মৃতিতে

প্রয়াত লেগস্পিনারের স্মৃতি বারে বারে ফিরে আসছে ক্রিকেট বিশ্বে। তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়ায় তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডেও ওয়ার্নের স্মৃতি ফিরছে। ব্রিস্টলের ইম্পেরিয়াল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন ওয়ার্ন। তখন তাঁর বয়স ১৮। তখনও তিনি পরিচিত নাম হয়ে ওঠেননি। অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার হিসাবে খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডের ক্লাবে। সে সময়ের কথা বলেছেন ব্রিস্টলের বাসিন্দা নাইজেল বেভান। ওয়ার্নকে নিয়ে নাইজেলের লেখা একটি চিঠি সোশ্যালস মিডিয়ায় পোস্ট করেছে ইংল্যান্ডের বার্মি আর্মি।

সেই চিঠিতে নাইজেল লিখেছেন, ‘ওয়ার্ন তখন ইম্পেরিয়াল ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন। এক দিন রাতে ক্লাবের তাঁবুতেই ঘুমিয়ে ছিলেন। সে দিন মাঠকর্মীদের কাজে সাহায্য করেছিলেন ওয়ার্ন। মাঝে মধ্যেই ওঁকে মাঠকর্মীদের সাহায্য করতে দেখতাম। কারণ মাঠের পাশেই আমার বাড়ি। সকালে উঠে মাঠের বাউন্ডারি পরীক্ষা করছিলেন ঘুরে ঘুরে। সে সময় আমার স্ত্রী বাড়ির বাগানে একটা ছোট পুকুর কাটছিলেন। তা দেখেই ওয়ার্ন সাহায্য করার প্রস্তাব দেন আমার স্ত্রীকে। উত্তর পাওয়ার আগেই দৌড়ে মাঠের বেড়া টপকে আমার বাড়ির বাগানে চলে আসেন। সারা দিন আমার স্ত্রীকে পুকুর কাটার কাজে সাহায্য করেন। ওয়ার্নের সাহায্যেই এক দিনে পুকুর কাটা শেষ হয়েছিল'।

নাইজেল জানিয়েছেন, সেদিনই ওয়ার্ন তাঁর স্ত্রীকে বলেছিলেন যে, তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান। নাইজেল এ-ও জানিয়েছেন যে, ওয়ার্নের কাটা সেই পুকুর এখনও রয়েছে তাঁর বাগানে।

আরও পড়ুন: পদকজয় বদলে দিয়েছে জীবন! সেনাবাহিনীতে পদোন্নতির পথে অচিন্ত্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget