এক্সপ্লোর

হকি বিশ্বকাপ: ৪৩ বছরের খরা কাটাতে আশাবাদী ভারত

ভুবনেশ্বর: ঐক্য, আত্মবিশ্বাস আর ঘরের মাঠের সুবিধে। এই তিনের সমন্বয়ে ৪৩ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ হকি জয়ের স্বপ্ন দেখছে ভারত। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে টিম ইন্ডিয়া উৎসাহে ফুটছে। পুল সি-তে ভারতের এই ম্যাচ হতে চলেছে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ।৮ বার অলিম্পিকজয়ী দেশ বিশ্বকাপ জিতেছে একবারই, সেটাও ১৯৭৫-এ। তারপর থেকে ৪ দশকের বেশি অ্যাস্ট্রো টার্ফে শুধু রাজত্ব করেছে শক্তিশালী চেহারার খেলোয়াড়ে ভর্তি ইউরোপীয় দেশগুলি- নেদারল্যান্ডস, জার্মানি এবং অবশ্যই অস্ট্রেলিয়া। ১৯৮২-র বিশ্বকাপে ভারতীয় দল পঞ্চম স্থান পায়, গত ১০টি বিশ্বকাপে সেটাই তাদের সেরা পারফরম্যান্স। কিন্তু এবার বিশ্বের পঞ্চম সেরা দল ভারত মরিয়া অন্ততপক্ষে সেমিফাইনালে পৌঁছতে, আর সম্ভব হলে কাপ জিততে। যদিও জয়ীর মঞ্চে পৌছতে হলে ভারতকে হারাতে হবে ২ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি ও অলিম্পিক জয়ী আর্জেন্তিনাকে। তা ছাড়া  রয়েছে লাখো লাখো অনুরাগীর প্রত্যাশার চাপ। শেষবার ভারতে বিশ্বকাপ হকি হয় ২০১০-এ, ভারত অষ্টম হয়েছিল সেবার। কিন্তু এবার ভারতীয় দল পুরনো ব্যর্থতার ইতিহাস পালটে ফেলার কথা ভাবছে। হরেন্দ্র সিংহ ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক। দল এশিয়ান গেমসের খেতাব ধরে রাখতে না পারায় তাঁর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। এবার এই টুর্নামেন্টেও যদি ব্যর্থতা আসে, তবে তাঁর চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে। এই হরেন্দ্রই অবশ্য ২ বছর আগে লখনউতে জুনিয়র ভারতীয় দলকে বিশ্বজয়ী করেছিলেন, সেই জাদু নতুন করে দেখানোর লক্ষ্যে তিনি জাতীয় দলে নিয়েছেন জুনিয়র বিশ্বজয়ী দলের ৭ জন খেলোয়াড়কে। এছাড়া রয়েছেন সিনিয়র খেলোয়াড় অধিনায়ক মনপ্রীত সিংহ, পিআর শ্রীজেশ, আকাশ দীপ সিংহ ও বীরেন্দ্র লাকড়া। যদিও ড্র্যাগফ্লিকার রুপিন্দর পাল সিংহ ও স্ট্রাইকার এসভি সুনীলের অভাব অনুভূত হবে। রুপিন্দরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সুনীল আনফিট। তবে পুল সি-তে কানাডা ও দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ অনায়াসে টপকানো যাবে বলে আশা করা হলেও ভারতের আসল পরীক্ষা হবে ২ ডিসেম্বর, বিশ্বের তিন নম্বর দল বেলজিয়ামের বিরুদ্ধে। সেদিনই বোঝা যাবে বিশ্বজয়ের জন্য ভারতীয় দল আসলে কতটা প্রস্তুত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget