এক্সপ্লোর

Ostader Maar: ম্যাচের আগের দিন বাবার অন্ত্যেষ্টি সেরে ফিরেছিলেন, পরের দিনই ব্রিস্টলে শতরান করেন সচিন

Tendulkar's 140 In 1999 World Cup: কেনিয়ার বিরুদ্ধে এই ম্যাচেই ওয়ান ডেতে প্রথমবার ওপেনার হিসেবে নয়, বরং মিডল অর্ডারে ব্যাট করে শতরান করেন সচিন।

কলকাতা: ১৯৯৯ বিশ্বকাপের (1999 Cricket World Cup) মাঝপথেই হঠাৎ করেই বাবা রমেশ তেন্ডুলকরের মৃত্যুতে ভারতীয় দল ছেড়ে দেশে ফিরে আসতে হয়েছিল সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। শোকস্তব্ধ তেন্ডুলকর পরিবারের কেউই এই মৃত্যু সহজে মেনে নিতে পারেননি। তবে বাবা মারা যাওয়ার ঠিক তিনদিন পরেই ইংল্যান্ডের ব্রিস্টলে কেনিয়ার বিরুদ্ধে অবিস্মরণীয় অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলেন সচিন। সেই শতরানের পর সচিনের আকাশের দিকে তাকিয়ে বাবাকে শতরান উৎসর্গ করার ছবি ভারতীয় সমর্থকরা আজও ভোলেননি।

মায়ের পরামর্শেই ফেরেন সচিন

তবে সচিন এমন সময়ে কিন্তু নিজে থেকে পরিবারকে ছেড়ে বিলেতে গিয়ে বিশ্বকাপে খেলতে রাজি হননি। বরং তাঁর মাই জোর করে তাঁকে ভারতের হয়ে খেলার জন্য পাঠান। সেই স্মৃতি মনে করে সচিন জানিয়েছিলেন, 'ওটা আমার জীবনের সবথেকে খারাপ সময়। সেই সময় আমার মা আমায় বলেছিলেন যে বাবা বেঁচে থাকলে তিনিও চাইতেন যে আমি যেন বিশ্বকাপে খেলি। ঘরে বসে থাকার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। মায়ের এই কথাগুলোই আমায় শক্তি প্রদান করে। ওই সমর্থনটা আমার দরকার ছিল। কারণ ওই সময়টা গোটা পরিবারের জন্যই খুব কঠিন ছিল। বাবার মৃত্যুর তিনদিন পরেই আমার পক্ষে নয়তো ক্রিকেট ম্যাচ খেলাটা সক্ষম হত না।'

ঐতিহাসিক শতরান

দেশ ছেড়ে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচের ঠিক আগের দিন, ২২ মে ইংল্যান্ডে ভারতীয় দলে আবারও যোগ দেন সচিন। তারপরেই আসে তাঁর সেই ঐতিহাসিক ১০১ বলে ১৪০ রানের ইনিংস। এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামেন সচিন। বিরাট গর্জনের মাধ্যমে মাঠে উপস্থিত সমর্থকরা স্বাগত জানান 'মাস্টার ব্লাস্টার'-কে। এরপর ব্যাট হাতে ২২ গজ শাসন। ইনিংস যত এগোয়, ততই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করেন সচিন। তিনি ৫৪ বলে পূরণ করেন অর্ধশতরান। ৮৪ বলে আসে শতরান। আর শেষ ১৭ বলে করেন ৪০।

সচিনের এই ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও তিনটি ছক্কায়। ওয়ান ডে কেরিয়ারে এটি ভারতীয় মহাতারকার ২২তম শতরান। তবে ওয়ান ডেতে এই ম্যাচেই প্রথম ওপেনার হিসেবে নয়, বরং মিডল অর্ডারে ব্যাট করে শতরান করেন সচিন। সচিনের পাশাপাশি অবশ্য এই ম্যাচে রাহুল দ্রাবিড়ও ১০৪ রান করেন। ভারত দুই উইকেটে ৩২৯ রান তোলে। কেনিয়া ম্যাচে ২৩৫ রানের বেশি করতে পারেনি। ৯৪ রানের এই জয়ে ভারতের ওই বিশ্বকাপে সুপার সিক্সে ওঠার আশাও জীবিত থাকে। স্বাভাবিকভাবেই সচিনকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিনের অপরাজিত ১৮৬, ঔজ্জ্বল্য বেড়েছিল ১৯৯৯ সালের দীপাবলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget