এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের জন্য বোলারদের দায়ী করলেন হরভজন

নয়াদিল্লি:  চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক হারের জন্য দলের বোলারদের দায়ী করলেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ। তিনি বলেছেন, প্রয়োজনের মুহূর্তে হতাশ করেছেন বোলাররা। ভাজ্জি বলেছেন, মাঝের ওভারগুলিতে স্বচ্ছন্দে রান তুলছিল পাক ব্যাটসম্যানরা। স্পিনাররা উইকেট নিতে পারেনি। এরফলেই পাকিস্তান ৩৩৮ রানের পাহাড় গড়ে তুলেছিল। তিনি আরও বলেছেন, বোলিংয়ের শুরুটাও ভালো হয়নি। আর স্পিনাররা প্রচুন রান দিয়ে ফেলে। উইকেটও নিতে পারেনি। এরই মূল্য চোকাতে হল দলকে। আইসিসি-র জন্য লেখা নিবন্ধে হরভজন লিখেছেন, ফাইনালে ভারতের ফিল্ডিং আগের ম্যাচগুলির মতো তুখোড় হয়নি। ফিল্ডিং কোনও কোনও ক্ষেত্রে তফাত গড়ে দিতে পারে বলে আশা ছিল। মাঝের ওভারগুলিতে খুব বেশি রান দিয়ে ফেলে ভারত। পাকিস্তানি ব্যাটসম্যানদের পার্টনারশিপ আটকানো যায়নি। পক্ষান্তরে পাকিস্তান প্রথম বল থেকেই লড়াইটা শুরু করেছিল। যেন নিজেদের সেরাটা ফাইনালের জন্যই তুলে রেখেছিল সরফরাজ আহমেদের দল। হরভজনের মতে ম্যাচের টার্নি পয়েন্ট জসপ্রিত বুমরাহর  নো বল। ওই বলে পাক ওপেনার ফকর জামান উইকেট রক্ষক ধোনির হাতে ক্যাচ তুলেছিলেন। কিন্তু আম্পায়ার নো বল ডাকায় রক্ষা পান ফকর। এরপর সংহারমূর্তি ধরে ১১৪ রান করে ম্যাচ ভারতের হাতের বাইরে নিয়ে চলে যান ফকর। ভাজ্জি বলেছেন, এজন্য ম্যাচের টার্নি পয়েন্টটা ছিল একেবারে শুরুতেই- বুমরার ওই নো বল। তখন ফকর ৩ রানে ব্যাটিং করছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shivam Dube: বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরেই সব ছেড়ে ছুড়ে বিমান নয়, ট্রেনে করে মুম্বইতে ফেরেন শিবম দুবে!
IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget