এক্সপ্লোর

Mukesh Kumar: মায়ের ফোনে আবেগপ্রবণ মুকেশ, টেস্ট অভিষেক নিয়ে কী বললেন?

IND vs WI: বিহারের হয়ে অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন মুকেশ। বাংলার জার্সিতে ২০২২-২৩ রঞ্জি ট্রফিতে মোট ২২ উইকেট ঝুলিতে পুরেছিলেন ডানহাতি পেসার।

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে মুকেশ কুমারের (Mukesh Kumar)। যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের জার্সিতে টেস্ট খেলার। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অভিষেকের পর মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই ডানহাতি পেসার। 

অশ্বিনের থেকে জাতীয় দলের ক্যাপ হাতে পাওয়ার পর সন্ধ্যায় হােটেলে ফিরে মায়ের সঙ্গে কথা বলেন মুকেশ। মা-কে ফোনে মুকেশ বলেন, ''এত বছর ধরে তুমি পুজোপাঠ করেছ আমার জন্য। পরিশ্রম করেছ। আজ তার ফল পেলাম মা।'' মায়ের সঙ্গে কথা বলার পর মুকেশ বলেন, ''আমার মা আমাকে সব সময় খুশি থাকতে বলেছিলেন। আমি ভারতের হয়ে খেলি বা না খেলি, তার থেকে বড় কথা মা বলতেন যে সবসময় এগিয়ে যেতে। তাঁর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে। মা চান আমি উন্নতি করতে থাকি এবং আরও ভালো করি। এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কতটা খুশি তা বলতে পারব না। সকালে অভিষেক করলাম আর সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলছি। এই সময়ে কি বলতে হবে সেটা আমি জানি না।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

মুকেশের বাবা কাশীনাথ সিংহ। ২০১৯ সালে ব্রেন হেমারেজের জন্য তিনি মারা যান। ছেলে পড়াশুনোয় এগিয়ে যাক, সরকারি চাকরি করুক এমনটাই চাইতেন মুকেশের বাবা। তবে মা ছেলের খেলার প্রতি আগ্রহ দেখে সবসময় তাঁক উৎসাহ দিয়ে গিয়েছেন। বিহারের গোপালগঞ্জ থেকে আর্থিক অনটন কাটাতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন কাশীনাথ সিংহ। এরপরই এখানে এসে ক্রিকেটের চর্চা নতুন করে শুরু করেছিলেন মুকেশ। উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিলেন মুকেশ। গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে দলেও ছিলেন তিনি। এই ম্যাচেই অভিষেক হওয়া মুকেশ কুমার গতকাল মাত্র ৪ ওভার বল করে ১০ রান খরচ করলেও কোনও সাফল্য পাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kylian Mbappe: পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget